ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আয়ারল্যান্ড উৎসবে বিশেষ পুরস্কার পেল বাংলাদেশের সিনেমা Logo হাজারো মানুষের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হলো নবান্ন উৎসব Logo নেদারল্যান্ডসকে ৫ গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন জার্মানি Logo সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা, জিজ্ঞাসাবাদে ডিবি Logo রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে জায়গা দেওয়ার পর এখন বিএনপি নিজেই সংকটের মুখে: নাহিদ Logo বিমানবন্দর এলাকায় দুই দফা ককটেল বিস্ফোরণ, তিন পথচারী আহত Logo কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে সাবেক আইজিপি-কমিশনার Logo পারিবারিক কলহের সময় যেসব কথা কখনোই বলা উচিত নয় Logo ১৯ যাত্রী নিয়ে প্রথমবার আকাশে চীনের বৈদ্যুতিক উড়োজাহাজ Logo সিলেটে হাম উপসর্গে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু

হাজারো মানুষের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হলো নবান্ন উৎসব

অপসংস্কৃতি ও সাংস্কৃতিক আগ্রাসন মোকাবিলায় আবহমান বাংলার লোকজ সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় আয়োজিত নবান্ন উৎসবে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় সাংস্কৃতিক সংগঠন ‘আবর্তন’ আয়োজিত এ উৎসবে হাজারো মানুষের সমাগম ঘটে।

আয়োজকরা জানান, বাংলাদেশের লোকজ সংস্কৃতি, ঐতিহ্যবাহী সংগীত, নাটক ও গ্রামীণ শিল্পকলাকে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করে তোলা এবং দেশের নিজস্ব সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণের লক্ষ্য নিয়ে এ উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ও আবর্তনের প্রধান উপদেষ্টা ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, সংগীতশিল্পী ন্যান্‌সি, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ও আবর্তনের প্রধান সমন্বয়ক রাকিবুল ইসলামসহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

বাংলা পঞ্জিকার অগ্রহায়ণ মাসের প্রথম দিনে নবান্ন উৎসব উদ্‌যাপিত হয়। নতুন ধান কাটা ও ঘরে তোলার আনন্দকে কেন্দ্র করে গড়ে ওঠা এ উৎসব বাঙালির প্রাচীন লোকজ ঐতিহ্যের অংশ। একসময় গ্রামে নতুন চালের পিঠা-পায়েস তৈরি, লোকসংগীত, পালাগান ও যাত্রাপালার মধ্য দিয়ে নবান্ন উদ্‌যাপন করা হতো। তবে নগরায়ণ ও জীবনযাত্রার পরিবর্তনে এসব ঐতিহ্যের অনেক কিছুই নতুন প্রজন্মের চর্চা থেকে হারিয়ে যাচ্ছে।

আয়োজকেরা জানান, এ পরিস্থিতিতে লোকজ সংস্কৃতির সঙ্গে নগরজীবনের সেতুবন্ধন তৈরি এবং নতুন প্রজন্মকে দেশের সাংস্কৃতিক শেকড়ের সঙ্গে পরিচিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

নবগঠিত সংগঠন আবর্তনের লক্ষ্য বাংলাদেশের গ্রামীণ জনপদের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, পুনরুদ্ধার ও নতুন প্রজন্মের মধ্যে জনপ্রিয় করে তোলা। লালনগীতি, জারি, সারি, ভাওয়াইয়া, পল্লিগীতি, বাউলগান, লোকনাট্য ও যাত্রাপালার চর্চা সম্প্রসারণে কাজ করতে চায় সংগঠনটি।

এ জন্য তরুণদের প্রশিক্ষণ, প্রবীণ লোকশিল্পীদের অভিজ্ঞতা ও সৃষ্টিকর্ম সংরক্ষণ, নতুন শিল্পী তৈরি এবং নিয়মিত সাংস্কৃতিক চর্চার সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে। রাজধানীর পাশাপাশি দেশের বিভাগীয় ও জেলা শহরগুলোতেও সাংস্কৃতিক আয়োজন, কর্মশালা, লোকসংগীতের আসর ও নাট্যোৎসব করার পরিকল্পনা করছে সংগঠনটি।

আবর্তনের সাংস্কৃতিক দর্শনের অন্যতম ভিত্তি হলো, অপসংস্কৃতি ও সাংস্কৃতিক আধিপত্যের মোকাবিলা করতে নিজস্ব সংস্কৃতির সৃজনশীল বিকাশ ঘটানো। এ ক্ষেত্রে তরুণদের শুধু দর্শক হিসেবে নয়, শিল্পী, সংগঠক, গবেষক ও সাংস্কৃতিক নেতৃত্বের অংশ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে সংগঠনটি।

আবর্তনের প্রধান উপদেষ্টা ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, বাংলাদেশের লোকজ সংস্কৃতি শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি দেশের ইতিহাস, কৃষিজীবন, মানুষের সংগ্রাম, বিশ্বাস ও সামাজিক সম্পর্কের অংশ। এ ঐতিহ্য ধরে রাখতে শিশু-কিশোর ও তরুণদের মধ্যে ছোটবেলা থেকেই লোকসংগীত, নাটক ও গ্রামীণ শিল্পকলার প্রতি আগ্রহ তৈরি করতে হবে। প্রবীণ শিল্পীদের সঙ্গে নতুন প্রজন্মের যোগাযোগ এবং সাংস্কৃতিক শিক্ষার সুযোগও বাড়ানো প্রয়োজন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আয়ারল্যান্ড উৎসবে বিশেষ পুরস্কার পেল বাংলাদেশের সিনেমা

হাজারো মানুষের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হলো নবান্ন উৎসব

আপডেট সময় ১১:৫৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬