জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন উপকূল ফাউন্ডেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ইউনিটের ৪৫ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। এক বছরের জন্য অনুমোদিত এ কমিটিতে মো. শাকিলকে সভাপতি এবং মো. শাহ সুফি ওয়াছি মিয়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. আমীরুল হক পারভেজ চৌধুরী নতুন কমিটির অনুমোদন দেন।
তরুণদের স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সামাজিক দায়বদ্ধতা থেকে এ কমিটি গঠন করা হয়েছে। ‘সচেতনতা হোক জীবন পরিবর্তনের হাতিয়ার’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপকূল ফাউন্ডেশন বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
সংগঠনটি শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকাভিত্তিক ইউনিটের মাধ্যমে সামাজিক সচেতনতা, মানবিক সহায়তা, রক্তদান, পরিবেশ ও জলবায়ু সুরক্ষা, বৃক্ষরোপণ, তালবীজ বপন, মাদকবিরোধী কার্যক্রম এবং তরুণদের আত্মউন্নয়নসহ বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে।
নবগঠিত কমিটিতে সহসভাপতি হয়েছেন মেহেদী হাসান ইমন, মাইশা ফাহমিদা ও কামরুল হাসান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ওসামা বিন ওমর, রেজওয়ানা রহমান, সাদ্দাম হোসেন ও শাহ আলম।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন সজীব দাস সৈকত, মোসা. সুমাইয়া আক্তার মাফিয়া ও আল জোবায়ের তামিম। দপ্তর সম্পাদক মাহামুদুল ইসলাম সৌরভ, উপদপ্তর সম্পাদক সাজিদুল ইসলাম রিয়াদ, প্রচার সম্পাদক মো. রাসেল হোসেন এবং উপপ্রচার সম্পাদক আলী আজম অভি।
হিসাব সংরক্ষণ সম্পাদক হয়েছেন হাবিবা আক্তার ইমি। এ পদে উপসম্পাদক হিসেবে রয়েছেন আবিদ আবদুল্লাহ ও মো. শরিফুল ইসলাম। শিক্ষা ও গবেষণা সম্পাদক জাকারিয়া সিয়াম এবং উপসম্পাদক মো. তৌফিকুর রহমান। সাহিত্য ও পাঠাগারবিষয়ক সম্পাদক আসমা খাতুন এবং উপসম্পাদক মারিফুল ইসলাম ইয়াসিন।
এ ছাড়া পরিবেশ ও জলবায়ু সম্পাদক এম কে ভবিষ্যত এবং উপসম্পাদক আমির হামজা ও সোহানুর রহমান; বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মুহসিনা তাসনিম মুনিরা ও উপসম্পাদক রায়হান আবেদীন; রক্তদানবিষয়ক সম্পাদক মো. কাসেম ও উপসম্পাদক ফাহাদ আল আব্দুল্লাহ; ধূমপান ও মাদক নিরোধবিষয়ক সম্পাদক মো. মোমিন; অনুষ্ঠান ও কর্মসূচিবিষয়ক সম্পাদক সাদিয়া আক্তার বর্ষা ও উপসম্পাদক মো. আল আমিন; সংস্কৃতিবিষয়ক সম্পাদক ফারিহা ইসলাম হৃদি এবং উপসম্পাদক নাবিল আহমেদ ও আবি আব্দুল্লাহ ফাহিম দায়িত্ব পেয়েছেন।
নারী ও শিশুবিষয়ক সম্পাদক হয়েছেন আহিয়া ইসলাম ইভা। ক্রীড়া সম্পাদক মাহামুদুল হাসান হাসিব এবং উপসম্পাদক পিয়েল বড়ুয়া।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন আহনাফ তাহমীদ, মো. মাহাদ্বীন জামান খান, আফসারাহ মাহাজাবিন সারাহ, সুমাইয়া তালুকদার এ্যানি, তাসনিমা তাপসী রিচা ও মো. নিয়াজ মোর্শেদ।
বাংলা৭১নিউজ/আরএইচ


























