ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যমুনা ব্যাংকের ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত Logo ঢামেকের জরুরি বিভাগের পেছন থেকে অজ্ঞাতপরিচয় দুই নারীর মরদেহ উদ্ধার Logo পরীক্ষার্থীদের নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদণ্ড, ৫ জন বহিষ্কার Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনায় স্পিকারের সঙ্গে বসছে ইসি Logo যুবদল নেতা বাবুকে হত্যায় ২৫ লাখ টাকার চুক্তি, ভাড়া করা হয় চার শুটার Logo পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে নির্বাচন, ১২ আসন ঘিরে ঝরছে রক্ত Logo আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী Logo বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম Logo অর্থনীতিতে নতুন দিগন্ত খুলবে চায়না অর্থনৈতিক অঞ্চল : অর্থমন্ত্রী Logo এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনায় স্পিকারের সঙ্গে বসছে ইসি

২৩তম রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নেতৃত্বে নির্বাচন কমিশনের এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

সংসদ সচিবকে পাঠানো ইসি সচিব আখতার আহমেদের এক চিঠিতে জানানো হয়, সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় রাষ্ট্রপতি পদটি শূন্য হয়েছে। সংবিধানের বাধ্যবাধকতা অনুযায়ী শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৫ ধারার বিধান অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে স্পিকারের সঙ্গে আলোচনা করার বাধ্যবাধকতা রয়েছে। এই আলোচনার পরিপ্রেক্ষিতেই সিইসির সাক্ষাতের সময় নির্ধারণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়।

চিঠি থেকে আরও জানা যায়, বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে অন্য সব নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের সিনিয়র সচিব উপস্থিত থাকবেন। এছাড়া, সহায়তামূলক কর্মকর্তা হিসেবে ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এবং সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম স্পিকারের দফতরে অবস্থান করবেন। সবকিছু ঠিক থাকলে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬-এর আনুষ্ঠানিক তফসিল ও সার্বিক প্রস্তুতি নিয়ে এই বৈঠকে চূড়ান্ত রূপরেখা তৈরি হবে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

যমুনা ব্যাংকের ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনায় স্পিকারের সঙ্গে বসছে ইসি

আপডেট সময় ০৪:৩১:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬