ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘শুধু আইন করে নয়, জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল সম্ভব’ Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ Logo মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো Logo রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন : সিইসি Logo এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo রাষ্ট্রপতির দায়মুক্তি শুধু দায়িত্বকালীন: প্রধানমন্ত্রীর উপদেষ্টা Logo ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য সহজ হলো চীনের ভিসা প্রক্রিয়া Logo সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৭৩৬৪ শিক্ষার্থী : রোড সেফটি ফাউন্ডেশন Logo সারোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে আপিল বিভাগের আদেশ বুধবার Logo নুসরাত হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

বিমানের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট ফের চালু

এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর ফের চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা রুটে সরাসরি ফ্লাইট।

রবিবার দিবাগত রাত ২টা ২৯ মিনিটে বিমানের প্রথম ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। বিমানের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজটি আজ সোমবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে নারিতায় পৌঁছাতে পারে।

রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নারিতা ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

উদ্বোধনের আগে বিমানবন্দরে ভিআইপি কমপ্লেক্সের সামনে সংবাদ সম্মেলনে বিমানমন্ত্রী আফরোজা খানম বলেন, ভবিষ্যতে বিমানের কোনো রুটের ফ্লাইট বন্ধ করা হবে না বরং পর্যায়ক্রমে আরও ফ্লাইট বাড়ানো হবে।

মন্ত্রী আরও বলেন, আজকের ঢাকা-নারিতা ফ্লাইট আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার ফসল। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে পেরে আমি অত্যন্ত। ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালুর মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হবে এবং দুই দেশের অর্থনৈতিক ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

অনুষ্ঠানে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত বলেন, জাপানপ্রবাসী প্রায় ৪৫ হাজার বাংলাদেশি ছাত্র, শ্রমিক ও অভিবাসীদের কথা বিবেচনায় রেখে আমরা ফ্লাইটটি চালু করেছি। ফ্লাইটটি যাতে আর কখনোই বন্ধ না হয় সেজন্য ভবিষ্যতের চাহিদা বিবেচনায় শুধু বোয়িং নয়, এয়ারবাসের উড়োজাহাজও বহরে যুক্ত করা হবে।

বিমান প্রতিমন্ত্রী জানান, বর্তমানে উড়োজাহাজের সংকট থাকলেও ২০৩৪ সালের মধ্যে বিমানের বহরে ৫০টি উড়োজাহাজ যুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রী জাপানগামী যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ফিতা কেটে ফ্লাইটের উদ্বোধন করেন।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

‘শুধু আইন করে নয়, জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল সম্ভব’

বিমানের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট ফের চালু

আপডেট সময় ১১:৪৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬