ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সুনামগঞ্জে ১ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ, আটক ৩ Logo ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া লাইফ সাপোর্টে Logo দেশে একসঙ্গে সর্বোচ্চ ২১ নারী ডিসি দায়িত্বে Logo শনিবার শুরু হচ্ছে দু’দিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বেয়ার সামিট Logo যেভাবে সিআইএ’র গোপন স্থাপনায় নিখুঁত হামলা চালাচ্ছে ইরান: রিপোর্ট Logo চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা নিহত Logo রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাই‌লেন পররাষ্ট্রমন্ত্রী Logo তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোদির Logo মার্কিন বিশেষ দূতের সফরে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও সুগম হবে Logo ১৭ বছর পর ইংল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

মার্কিন বিশেষ দূতের সফরে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও সুগম হবে

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত সার্জিও গর আগামী সপ্তাহের শেষ দিকে ঢাকা সফরে আসছেন। তার সফরে মধ্যে দিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও সুগম হবে বলে আশা করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন বিশেষ দূতের সফর নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক সবসময়ই ভালো রয়েছে। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে সরকার এখন প্রতিষ্ঠিত, সেই বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও বেশি জোরদার হচ্ছে এবং হবে। যুক্তরাষ্ট্রের যেকোনো প্রতিনিধি এদেশে সফরে এলে আমরা মনে করি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও গভীর করবে। আমরা আশা করি, এ সফরের মধ্য দিয়ে আরও নতুন কিছু বেরিয়ে আসবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বহুপাক্ষিক সম্পর্ক রয়েছে, সেগুলো আরও সুগম হবে। আমাদের বাণিজ্যিক সম্পর্ক, মানুষে মানুষে যোগাযোগ সব আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, সেগুলো নিয়ে আলোচনা হবে বলে আমি মনে করি।

ঢাকার কূটনৈতিক সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর আগামী ৩০ জুলাই ঢাকায় আসছেন। তিন দিনের সফরের প্রথম দিনে সার্জিও গর প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন।

উল্লেখ্য, সার্জিও গর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তিনি ভারতের মার্কিন রাষ্ট্রদূতের পাশাপাশি দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে, গর হোয়াইট হাউসের প্রেসিডেনশিয়াল পার্সোনেল অফিসের পরিচালক ছিলেন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জে ১ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ, আটক ৩

মার্কিন বিশেষ দূতের সফরে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও সুগম হবে

আপডেট সময় ০৬:৪৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬