ঢাকা ০৭:২১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মেট্রোরেল ডিপোর ভিডিও ধারণের অভিযোগে কর্মীকে পুলিশে দিল ডিএমটিসিএল Logo যমুনা ও বাঙালি নদীতে পানি বৃদ্ধি, ভাঙন আতঙ্কে নদীপাড়ের মানুষ Logo জেনার সাথে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ Logo বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী Logo নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াতের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার Logo মেগা প্রকল্পে অনিয়ম-বিলম্ব সহ্য নয়, ১৮০ দিনের বিশেষ সংস্কারে সরকার Logo ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্প নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভা Logo ভারতের আন্দোলনে ঠিক যেন বাংলাদেশের দৃশ্য! Logo জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: জ্বালানি বিভাগ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

সেতু আছে সংযোগ সড়ক নেই, দুর্ভোগে মানুষ

পাশাপাশি দুটি সেতু। একটির ছাদ আছে অন্যটির নেই। আবার দুটি সেতুর নেই সংযোগ সড়ক। ফলে ৩০ বছর ধরে চরম ভোগান্তি পোহাচ্ছেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার ৫টি গ্রামের কয়েক হাজার মানুষ। প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটি ব্যবহার করতে না পেরে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর পৌর কর্তৃপক্ষ আশ্বাস দিলেও বাস্তবে নেয়া হয়নি কোনো ব্যবস্থা।

জানা যায়, সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকার নেওয়ারগাছা বিলের ওপর ১৯৯৫ ও ২০০৪ সালে নির্মাণ করা হয় পাশাপাশি দুটি ব্রিজ। স্থানীয় সরকার বিভাগ ও পৌরসভার অর্থায়নে নির্মিত ব্রীজ দুটিতে ব্যয় হয় প্রায় ৩৫ লক্ষাধিক টাকা। তবে নির্মাণের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও হয়নি সংযোগ সড়ক। ফলে জনসাধারণের কোনো কাজেই আসছে না ব্রীজ দুটি। 

স্থানীয় বাসিন্দা আফসার আলী জানান, ব্রীজ দুটি দিয়ে নেওয়ারগাছা, চর নেওয়ারগাছা, শ্রীফলগাতী, চরশ্রীফলগাতী ও নন্দীগাতী গ্রামের মানুষ চলাচল করে। কিন্তু একটি ব্রীজের ছাদ ও সেতুর উভয় পাশে সংযোগ সড়ক না থাকায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে তাদের।

স্কুলছাত্রী মিম খাতুন ও আফসানা খাতুন জানান, শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে কাঠ বসিয়ে সেতু পার হয়ে স্কুলে যাচ্ছে। বয়োবৃদ্ধরা চলাচল করতে পারে না। গর্ভবতী নারীরা চলাচল করতে পারে না। কোনো ফসল বহন করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় দ্রুত সংযোগ নির্মাণের দাবি জানিয়েছেন তারা। 

উল্লাপাড়া পৌর সচিব আশরাফুল ইসলাম ভূঁইয়া একটি সেতুর ছাদ নেই আর সেতুর দুপাশে সড়ক না থাকায় মানুষের দুর্ভোগ কথা স্বীকার করে জানান, টিআর ও কাবিখার বরাদ্দ পেলে সেতু দুটির পাশে মাটি ভরাট করে মানুষের চলাচলের ব্যবস্থা করে দেয়া হবে। এছাড়াও নতুন প্রকল্প এলে দ্রুত সংযোগ সড়কের কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

মেট্রোরেল ডিপোর ভিডিও ধারণের অভিযোগে কর্মীকে পুলিশে দিল ডিএমটিসিএল

সেতু আছে সংযোগ সড়ক নেই, দুর্ভোগে মানুষ

আপডেট সময় ০৫:০৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬