ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৯৯৯-এ কল পেয়ে হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চল সংলগ্ন হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার করেছে। সোমবার (২০ জুলাই) বিকেলে উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চল সংলগ্ন হামহাম জলপ্রপাতে আটকে পড়েন তারা।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঢাকা থেকে ১০ সদস্যের একটি পর্যটক দল হামহাম জলপ্রপাত ভ্রমণে আসে। তারা সবাই ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী। জলপ্রপাতে যাওয়ার পথে তাদের মধ্যে একজন পিছলে পড়ে হাতে আঘাত পান। দুর্গম পাহাড়ি পথ এবং আহত সহযাত্রীকে নিয়ে ফিরে আসা সম্ভব না হওয়ায় তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে সহায়তা চান।

বিকেল ৩টার দিকে কমলগঞ্জ থানা পুলিশ বিষয়টি জানতে পারে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয় লোকজনের সমন্বয়ে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে বিকেল ৫টায় আটকে পড়া ১০ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন বলেন, উদ্ধার শেষে আহত পর্যটককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত অপর সকল পর্যটক সুস্থ রয়েছেন। নিরাপদে তাদেরকে উদ্ধার করা হয়েছে। 

বাংলা৭১নিউজ/এসএস

Tag :
জনপ্রিয় সংবাদ

৯৯৯-এ কল পেয়ে হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে উদ্ধার

আপডেট সময় ০৭:০২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬