ঢাকা ০৯:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজনৈতিক বৈষম্যের কারণে জনগণ যেন অধিকারবঞ্চিত না হয়: জামায়াত আমির Logo বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০ Logo সাজেকে পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার Logo এবার পুলিশের পাঁচ কর্মকর্তাকে বদলি Logo ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর Logo জুলাইয়ের প্রথম ১৪ দিনে দেশে এলো ১৫৪ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স Logo কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা পৌঁছে দিলেন স্পিকার Logo নাহিদ রানার আগুনে বোলিং, তবু ১৭০ রান তুললো জিম্বাবুয়ে Logo প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছে: প্রধানমন্ত্রী Logo ত্রাণ বিতরণে অনিয়ম হলেই ব্যবস্থা: মন্ত্রী

কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা পৌঁছে দিলেন স্পিকার

কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা হস্তান্তর করেন। 

লুসাইল আমিরি প্রাসাদে আয়োজিত রাষ্ট্রীয় শোকবার্তা গ্রহণ অনুষ্ঠানে স্পিকার কাতারের আমিরের কা‌ছে শেখ শোকবার্তা হস্তান্তর করেছে ব‌লে বুধবার (১৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে জা‌নি‌য়ে‌ছে দোহার বাংলা‌দেশ দূতাবাস।

স্পিকার আমির এবং শোকসন্তপ্ত রাজপরিবারের সদস্যদের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন এবং প্রয়াত আমিরের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।   

আধুনিক কাতারের স্থপতি হিসেবে খ্যাত প্রয়াত আমিরের দূরদর্শী নেতৃত্ব এবং বাংলাদেশ–কাতার ভ্রাতৃপ্রতিম সম্পর্কের ভিত্তি সুদৃঢ়করণে তার অনন্য অবদানের কথা মাননীয় স্পিকার গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। 

এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও বিশেষ দূত হুমায়ুন কবির এবং কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।

শোকবার্তা হস্তান্তরের পর স্পিকার কাতারের শুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানিমের সঙ্গে সাক্ষাৎ করেন।  

কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের পিতার মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাতে স্পিকার সংক্ষিপ্ত সরকারি সফরে মঙ্গলবার দুপুরে দোহায় পৌঁছান। 

সফরকালে স্পিকার আজ বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন। সন্ধ্যায় তি‌নি দোহা ত্যাগ করবেন এবং বুধবার সকালে তার দেশে ফেরার কথা রয়েছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক বৈষম্যের কারণে জনগণ যেন অধিকারবঞ্চিত না হয়: জামায়াত আমির

কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা পৌঁছে দিলেন স্পিকার

আপডেট সময় ০৭:৫২:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬