ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী Logo শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান Logo ৩৫ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৯৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা Logo মরদেহ আটকে টাকা আদায়ের অভিযোগ, ক্যামেরায় ধরা পড়ল লেনদেন Logo প্রকৃতির এক জীবন্ত জাদুঘর লাউয়াছড়া Logo শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে দুদক Logo ২০২৮ কোপা আমেরিকার আয়োজক ঘোষণা Logo অভিনেতা সানি দেওলের ছেলের সঙ্গে সারা টেন্ডুলকারের বিয়ে গুঞ্জন Logo সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান Logo আওয়ামী লীগের সাবেক এমপি রিমন ও মোস্তাফিজুরের বিরুদ্ধে চার্জশিট

চার ঘণ্টা পর আদমজী ইপিজেডের কারখানার আগুন নিয়ন্ত্রণে

দীর্ঘ চার ঘণ্টা পর আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলস লিমিটেড নামক পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রচেষ্টায় বুধবার (১৫ জুলাই) সকাল ৮টার দিকে আগুন নেভানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন ঢাকা ডিভিশনের উপ-পরিচালক ছালেহ উদ্দিন।

এর আগে ভোরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত কারখানাটির স্টোর রুমে আগুন লাগে বলে জানা যায়।

জানা গেছে, ভোরে অনন্ত অ্যাপারেলস লিমিটেডের স্টোর রুমে হঠাৎ অগ্নিকাণ্ড ঘটে। আগুন মুহূর্তেই ছড়িয়ে গেলে পুরো ইপিজেডে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এই দুর্ঘটনায় কোনো হতাহত হয়নি এবং অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা সম্ভব হয়নি।

এদিকে আগুনের সংবাদ সংগ্রহের জন্য গণমাধ্যম কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে বেপজা কর্তৃপক্ষ ভেতরে প্রবেশে বাধা প্রদান করে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের ঢাকা ডিভিশনের উপ-পরিচালক ছালেহ উদ্দিন জানান, ভোর ৪টা ১০ মিনিটে আমাদেরকে আগুনের বিষয়ে অবগত করা হয়েছিল। ইপিজেডের ফায়ার সার্ভিস চেষ্টা করলেও আগুনের ভয়াবহতার কারণে আমাদের নারায়ণগঞ্জ, কাঁচপুরসহ বিভিন্ন ইউনিটের মোট ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

পরে ইউনিটের ৯টির দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। মূলত কাপড়ের স্টোর হওয়াতে কিছু কিছু স্থানে অল্প অল্প আগুন জ্বলছে। তবে এটাতে আর ঝুঁকি নেই। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে আপাতত কিছু বলতে পারছি না।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী

চার ঘণ্টা পর আদমজী ইপিজেডের কারখানার আগুন নিয়ন্ত্রণে

আপডেট সময় ১১:৫৯:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬