ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পর্যায়ক্রমে সব মাদরাসায় মিড-ডে মিল চালু হবে : প্রধানমন্ত্রী Logo বিমা খাতে ৭৩ শতাংশ দাবি অপরিশোধিত, জবাবদিহি নিশ্চিতের আহ্বান তিতুমীরের Logo ঢাকা-মাওয়া মহাসড়কে পুলিশের চেকপোস্ট, যানবাহনে তল্লাশি Logo জবি ছাত্রদলের হাতে আটক নিষিদ্ধ যুবলীগ নেতাকে আদালতে চালান Logo প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে শিগগিরই নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ Logo যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের সংসদীয় সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ Logo আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত Logo আওয়ামী লীগ দেশে কিছু টোকাইকে দিয়ে বোমাবাজি করাচ্ছেন: রিজভী Logo টেকসই প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান: শামা ওবায়েদ Logo পঞ্চম অধিবেশনের আগেই সংসদ ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর সিদ্ধান্ত

দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব: জ্বালানি প্রতিমন্ত্রী

দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে সরকার ও স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। প্রয়োজনীয় সহায়তা চলমান থাকবে।

রোববার (১২ জুলাই) চট্টগ্রাম নগরীর টানা ভারী বর্ষণে পানিবন্দি হয়ে পড়া চান্দগাঁও সিঅ্যান্ডবি ও মোহরা এলাকা পরিদর্শন এবং দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জনগণের দুর্ভোগ লাঘবে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। কোনো ক্ষতিগ্রস্ত মানুষ যেন সহায়তা থেকে বঞ্চিত না হন, সে বিষয়টি নিশ্চিত করতে সরকার কাজ করছে।

চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, দুর্যোগ মোকাবিলায় সিটি করপোরেশন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। পানিবন্দি মানুষের খাদ্য, আশ্রয় ও জরুরি সহায়তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নগরবাসীর পাশে থেকে সিটি করপোরেশনের ত্রাণ ও সেবামূলক কার্যক্রম চলমান থাকবে।

এ সময় সংসদ সদস্য এরশাদ উল্লাহ ও সংসদ সদস্য সাঈদ আল নোমান উপস্থিত ছিলেন। তারা পানিবন্দি মানুষের খোঁজখবর নেন এবং খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণ বিতরণ করেন।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

পর্যায়ক্রমে সব মাদরাসায় মিড-ডে মিল চালু হবে : প্রধানমন্ত্রী

দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব: জ্বালানি প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৩:০৬:১১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬