ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo টেলিটক বিক্রির প্রশ্নই আসে না, আধুনিকায়ন করা হবে : আইসিটি মন্ত্রী Logo তিনদিক থেকে পরমাণু হামলার প্রস্তুতি চীনের, ঘনিয়ে আসছে নতুন যুদ্ধ? Logo সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo মিসরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ, ফিরতে পারেন তিন তারকা Logo এনসিপির সমাবেশে বোমা হামলা নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য রাজনৈতিক Logo জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরও জোরদারের আহ্বান Logo যমুনার তীব্র ভাঙনে বিলীন অর্ধশতাধিক বাড়িঘর, আতঙ্কে নদীপাড়ের মানুষ Logo ভয়াবহ দাবানলে বিপর্যস্ত ফ্রান্স, সরানো হলো ১০ হাজার মানুষ Logo টেকনাফ-সেন্ট মার্টিন নৌ চলাচল বন্ধ Logo এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা আইনশৃঙ্খলার চরম অবনতির বহিঃপ্রকাশ

এনসিপির সমাবেশে বোমা হামলা নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য রাজনৈতিক

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বোমা হামলা নিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন তা রাজনৈতিক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

প্রশাসনের সহযোগিতায় এনসিপির সমাবেশে বোমা হামলা হয়েছে বলে দাবি করেছেন নাহিদ ইসলাম। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, ‘গতকালের ঘটনাটা খুবই দুঃখজনক। আমরা এটার প্রতিবাদ জানাই। সরকারের প্রধান কাজ হচ্ছে, যারা এটার সঙ্গে জড়িত সেই তদন্ত করা, তাদের ধরা। নাহিদ ইসলামের বক্তব্য সম্পর্কে আমি এটুকু বলবো যে, রাজনৈতিক বক্তব্য বলে এক ধরনের কথা প্রচলিত আছে, সেই রাজনৈতিক বক্তব্য তিনি দিয়েছেন। সেটা তার অধিকারও আছে। তিনি সেটা বলতে পারেন। তবে আমরা একটা রাজনৈতিক দলের প্রধানের মুখ থেকে, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমাদের গণঅভ্যুত্থানে, আরেকটু দায়িত্বশীল মন্তব্য…(আশা করি)।’

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এ প্রসঙ্গে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, ‘সরকার তদন্ত করবে। ঘটনার তো এখনো ২৪ ঘণ্টাও যায়নি। সবসময় যে খুব দ্রুত কাজটা করে ফেলা যাবে তা না। সরকার অবশ্যই গ্রেফতার করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এবং দ্রুতই আমরা আশা করি করবে। একটা প্রক্রিয়া আছে, তদন্ত আছে, নানা রকমভাবে সেই চেষ্টা হবে। সরকার করছে না কিনা সেটা দেখার ব্যাপার আছে।’

রাষ্ট্র বা সরকার সর্বোচ্চ চেষ্টা করার পরও কখনো কোনো অঘটন ঘটতে পারে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘সরকার সেটাকে গুরুত্বের সঙ্গে আমলে নিচ্ছে কি না, ব্যবস্থা নিচ্ছে কি না, সেটা জরুরি ব্যাপার। এ সরকার নিচ্ছে, আমি আপনাকে এটা নিশ্চিত করতে পারছি।’

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

টেলিটক বিক্রির প্রশ্নই আসে না, আধুনিকায়ন করা হবে : আইসিটি মন্ত্রী

এনসিপির সমাবেশে বোমা হামলা নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য রাজনৈতিক

আপডেট সময় ০২:১১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬