ঢাকা ১০:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী Logo বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব দেবেন অমিত শাহ Logo অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মান সন্তোষজনক নয় : শিক্ষামন্ত্রী Logo রাজধানীতে তরুণীর খণ্ডিত মরদেহ উদ্ধারের মামলায় ৫ আসামির রিমান্ড Logo ছানিপড়া রোগীদের বিনা মূল্যে চিকিৎসা দিল জিয়াউর রহমান ফাউন্ডেশন Logo টানা ২৫ মৌসুমে গোল করে নতুন বিশ্ব রেকর্ড রোনালদোর Logo ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক Logo গণহত্যার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের Logo জেনেভা ক্যাম্পের কথিত ‘মাদক সম্রাট’ সেলিম ৩ দিনের রিমান্ডে Logo এক্সিলারেটের টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ

এবার বাংলাদেশের কাছের ৩ দেশে শক্তিশালী ভূমিকম্প

ভেনেজুয়েলায় স্মরণকালের ভয়াবহতম ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই এবার শক্তিশালী আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে দক্ষিণ এশিয়া অঞ্চলে। আফগানিস্তানে উৎপন্ন এই ভূমিকম্পে একসঙ্গে কেঁপে উঠেছে বাংলাদেশের প্রতিবেশী ভারত এবং পাকিস্তানও।

শনিবার (২৭ জুন) সন্ধ্যা ৭টার কিছু পরে আঘাত হানা ভূকম্পনটির মাত্রা ছিল ৬.২। খবর এনডিটিভির। 

ভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, শনিবার (২৭ জুন) সন্ধ্যায় হওয়া এই ভূমিকম্পের প্রভাব দিল্লি, জম্মু ও কাশ্মীরসহ ভারতের উত্তরাঞ্চল, পাকিস্তানের বিভিন্ন প্রদেশ এবং আফগানিস্তানের একাধিক এলাকায় অনুভূত হয়।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.২ এবং এর উৎপত্তিস্থল ছিল আফগানিস্তান। সংস্থাটি জানায়, ভূমিকম্পটি স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪ মিনিটে আঘাত হানে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের জুরম এলাকার ৪৩ কিলোমিটার দক্ষিণে ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

অন্যদিকে, পাকিস্তানের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার জানায়, আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯ এবং গভীরতা ছিল ১৭৮ কিলোমিটার।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়, ভূমিকম্পের প্রভাবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও পাঞ্জাবের বিভিন্ন এলাকাসহ রাওয়ালপিন্ডি, লাহোর, পেশোয়ার, সোয়াত, বান্নু, চিত্রালসহ একাধিক শহরে কম্পন অনুভূত হয়। আজাদ কাশ্মীরের নীলম ভ্যালি ও মুজাফফরাবাদেও অনুভূত হয়েছে ভূকম্পন।

এছাড়া, খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত জেলায় কম্পন দীর্ঘ সময় স্থায়ী হয় বলে জানান স্থানীয় বাসিন্দারা। সেখানে আতঙ্কে মানুষ ঘর থেকে বের হয়ে আসে এবং নারী ও শিশুরা কান্নাকাটি করে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী

এবার বাংলাদেশের কাছের ৩ দেশে শক্তিশালী ভূমিকম্প

আপডেট সময় ১১:৪৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬