ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস Logo তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর দিল্লি গেলেন ভারতীয় হাইকমিশনার Logo প্রধানমন্ত্রীকে কাশ্মীরি ‘কালো’ শাল : ফ্যাশন নাকি ডিপ্লোম্যাসির চতুর চাল! Logo ফিলিপাইনে ভারী বৃষ্টিপাতে ১৬ জনের প্রাণহানি Logo মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘জাতির মূল্যবান বন্ধু’ বললেন তারেক রহমান Logo গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ, আইনি ব্যবস্থার প্রস্তুতি মেসির আইনজীবীদের Logo বাংলাদেশ সফরে আসছেন ভিসার এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট Logo দেশের সব ব্যাংককে সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক Logo ‎দেশের রিজার্ভ আরও বাড়ল Logo ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো দ্রুতগতির রেল নেটওয়ার্কের আওতায় আসবে: রেলমন্ত্রী

এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে ৫ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। প্রদেশটির বিভিন্ন এলাকায় এই ভূকম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

পাকিস্তানের আবহাওয়া অধিদফতর (পিএমডি) জানিয়েছে, শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় বিকেলে ৪:৪৮ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কোহলু শহর থেকে ৬০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৭ কিলোমিটার গভীরে।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, কোহলু ছাড়াও ঝোব, বারখান ও রাখনি এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

তবে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিত ২ এবং এর কেন্দ্রস্থল ছিলে বারখানের উত্তর-উত্তরপূর্বে ১০ কিলোমিটার গভীরে।

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, এই ভূমিকম্পে এখনো পর্যন্ত কোনো ধরনের প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে তীব্র কম্পনের ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

প্রসঙ্গত, পাকিস্তান তিনটি প্রধান টেকটোনিক প্লেটের ওপর অবস্থিত- আরব, ইউরো-এশীয় এবং ভারতীয়— যা দেশটিতে পাঁচটি ভূমিকম্প অঞ্চল তৈরি করে এবং একাধিক ফল্ট লাইন থাকায় টেকটোনিক নড়াচড়া ঘন ঘন ঘটে; ফলে এই অঞ্চলে প্রায়ই ভূমিকম্প অনুভুত হয়।

সর্বশেষ গত সোমবার দেশটির খাইবার পাখতুনখোয়া, পাঞ্জাব ও ইসলামাবাদের কিছু অংশ ৫.৪ মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে ওঠে, যার উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল।

সূত্র: ডন

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস

এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

আপডেট সময় ০৯:১০:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬