ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘পরিচয় সংকটে’ বিএনপিতে যোগ দেওয়া হেভিওয়েটরা! Logo শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর Logo জমির উদ্দিন সরকারের প্রথম জানাজা অনুষ্ঠিত Logo ইরান যুদ্ধের কট্টর সমর্থক মার্কিন সিনেটর গ্রাহাম মারা গেছেন Logo নেত্রকোণায় উপদাখালী নদীর পানি বিপৎসীমার ওপরে Logo মন্দা কাটিয়ে যুক্তরাষ্ট্রে আশার আলো দেখছে বাংলাদেশের তৈরি পোশাক Logo সাতক্ষীরা সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির গুলি, পালালেন দুই ভারতীয় Logo দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে কোনো গাফিলতির সুযোগ নেই: প্রধানমন্ত্রী Logo বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন, বান্দরবানে উদ্ধার ৬০০ মানুষ Logo মুজিববর্ষ উদযাপনে খরচ ৯৮৩ কোটি টাকা : সংসদে অর্থমন্ত্রী

ফুটবল বিশ্বকাপের জন্য জরুরি নির্দেশনা ঢাবি কর্তৃপক্ষের

যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হলেও তার উন্মাদনা ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। তবে দেশের বিভিন্ন অঞ্চলের বড় পর্দায় খেলা দেখালেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য বড় পর্দা খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থী ছাড়াও ঢাকা শহরের সাধারণ মানুষও খেলা দেখতে ভিড় করে টিএসসিতে।

এই জন্য বেশ শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ও স্টিকারবিহীন যানবাহনের চলাচল নিয়ন্ত্রিত থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দফতরের পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ফিফা বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত অতিথিদের প্রবেশে নিষেধাজ্ঞা এবং যানচলাচল ২৪ জুন থেকে নিয়ন্ত্রিত থাকবে। 

বিশ্বকাপ খেলা চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো (শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত) ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবা (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিক, রাইড শেয়ার, খাবার গাড়ি, অনলাইন শপিং বাহনসহ অন্যান্য সরকারি গাড়ি) ব্যতীত অন্য যানবাহন ক্যাম্পাসের ভেতরে প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে। তবে গণপরিবহণ এবং ভারি যানবাহন প্রবেশ সবসময়ই নিয়ন্ত্রিত থাকবে।
 
অংশীজনদের মতামত, পরামর্শ এবং বাস্তব অবস্থার ভিত্তিতে এই সিদ্ধান্ত সময়ে সময়ে পুনঃমূল্যায়ন হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

‘পরিচয় সংকটে’ বিএনপিতে যোগ দেওয়া হেভিওয়েটরা!

ফুটবল বিশ্বকাপের জন্য জরুরি নির্দেশনা ঢাবি কর্তৃপক্ষের

আপডেট সময় ১১:১৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬