শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কমার পর ফের বাড়ল তেলের দাম যুদ্ধ নিয়ে সুর নরম দুই পক্ষের জ্বালানি সংকটে বন্ধ থাকা ইস্টার্ন রিফাইনারি ফের চালু স্থানীয় নির্বাচনে জোট হতে পারে : নাহিদ ইসলাম ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি প্রধান মহসিন নাকভি মিরপুরে রাওয়ালপিন্ডির সুখস্মৃতি ফেরানোর লড়াই বাংলাদেশের হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানে প্রধানমন্ত্রীর নির্দেশ হামে আর একটি শিশুর মৃত্যুও দেখতে চাই না: নাহিদ ইসলাম পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে জার্মানির সহযোগিতা কামনা স্বরাষ্ট্রমন্ত্রীর তারেক রহমানকে সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়, জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি

জোড়াতালি দিয়ে বিপিএল আয়োজন করব না: তামিম ইকবাল

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সাম্প্রতিক দুই আসরে একাধিক অনিয়ম, ফিক্সিং অভিযোগ এবং ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ না করার বিষয় নিয়ে যখন আলোচনা-সমালোচনা চলছে, তখন কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল স্পষ্ট জানিয়েছেন, অনিয়ম ও প্রস্তুতিহীনভাবে জোড়াতালি দিয়ে বিপিএল আয়োজন করা হবে না।

তিনি বলেন,‘আমি জোড়াতালি দিয়ে বিপিএলের মতো টুর্নামেন্ট করবো না। আমরা যদি ফ্র্যাঞ্চাইজি না পাই, তাহলে আমরা মনে হয় না বিপিএল করা উচিত। শুধু করার জন্য বিপিএল করার থেকে না করাই ভালো। আমি সবসময় বিশ্বাস করি নিয়মিত বিপিএল হওয়া উচিত। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি।’

বৃহস্পতিবার রাজধানীতে বিপিএলের আগের আসরগুলোর অনিয়ম নিয়ে গণমাধ্যমের সামনে কথা বলেন তামিম ইকবাল ও বিসিবির প্রতিনিধি ফাহিম সিনহা।

সংবাদ সম্মেলনে তামিম আরও বলেন, বিপিএলে দায়িত্বপ্রাপ্তদের অনিয়মের কারণে বোর্ডকে নানা ভোগান্তিতে পড়তে হয়েছে এবং এর জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন।

তিনি যোগ করেন,‘আমি যদি কোনো কিছু করি, যার কারণে বিসিবি ভোগান্তিতে পড়ে তাহলে আমাকে ধরতে হবে। আপনি ভুল করতেই পারেন। তবে জেনেশুনে যখন আপনি ভুল করেন তখন সেটা ক্রাইম।’

এদিকে বিসিবি বিপিএলের সর্বশেষ আসরে বিসিবির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই খেলেছে নোয়াখালী এক্সপ্রেস এবং সিলেট টাইটান্সের মতো দল। সংবাদ সম্মেলনে তাদের নাম প্রকাশ করেছেন তামিম নিজেই। আর বিপিএলের শুরুর ঠিক আগ মুহূর্তে চট্টগ্রামের মালিকানা নিতে হয় বিসিবিকে। এ কারণে মোটা অঙ্কের ক্ষতি হয়েছে দাবি ফাহিমের।

তিনি যোগ করেন,‘দুটি দলের সঙ্গে চুক্তিই হয়নি। একটি আসর খেলে ফেলেছে। (দুই দল সিলেট এবং নোয়াখালী) চট্টগ্রাম রয়‍্যালসের দায়িত্ব বিসিবি নিয়ে নিয়েছিল। বিসিবির এই ভুল সিদ্ধান্তের কারণে ভুগতে হচ্ছে। সামনে যেন এমনটা না হয় আমরা এটা নিশ্চিত করবো। কোয়াবের প্রেসিডেন্ট মিঠুনের সঙ্গে কথা হয়েছে। প্লেয়ারদের কীভাবে চুক্তি হয় এটায় বিসিবি দিক নির্দেশনা দেবে। যেন প্লেয়াররা বিপদে না পরে।’

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com