বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লসও একমত: ট্রাম্প কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩ দেশের বিমানবন্দরগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী জলবায়ু সংকট মোকাবিলা অনিবার্য ও জরুরি: তথ্যমন্ত্রী ফ্যাসিবাদী শাসনের অবসানের পর গণতন্ত্রের পথে হাঁটছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী

সিরিজ জয়ের লড়াইয়ে যেমন হচ্ছে বাংলাদেশের একাদশ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ৬ উইকেটের দাপুটে জয়ে সিরিজে শুভসূচনা করেছে টাইগাররা। এবার দ্বিতীয় ম্যাচে জিততে পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিততে পারবে বাংলাদেশ। সুবর্ণ সুযোগটা নিশ্চিতভাবেই হারাতে চাইবে না টাইগাররা। 

প্রথম ম্যাচে দারুণ জয়ে ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ। টি-টোয়েন্টি ক্রিকেটে এমনিতে ফর্মটা বেশ ভালোই বাংলাদেশ দলের। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলেও জয় আছে পাকিস্তান, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ডের বিপক্ষে, বিদেশে সিরিজ জয় আছে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিপক্ষেও। এশিয়া কাপটাও মন্দ যায়নি। বিশ্বকাপ খেলা না হলেও বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া হয়েছিল একদম পুরোদমে।

বর্তমান দলের ভারসাম্য বেশ ভালোই। অধিনায়ক লিটন দাসের ফর্মটা বেশ জরুরি দলের জন্য। বর্তমান টি-টোয়েন্টি দলের সেরা ব্যাটার তিনিই। লিটন রান পেলেই বদলে যায় দলের চেহারা। প্রথম ম্যাচে ভালো শুরু পেলেও ইনিংস লম্বা করতে পারেননি অধিনায়ক লিটন দাস। যদিও জিততে অতটা বেগ পেতে হয়নি দলকে। তবে লিটনের রান পাওয়া দলের জন্য অবশ্যই বাড়তি সুবিধা।

চট্টগ্রামের রানপ্রসবা উইকেটে আগে ব্যাট করতে নামলে বড় রান পেতে হবে। পরে ব্যাট করলে বড় রান তাড়া করতে হবে। প্রথম ম্যাচের তুলনায় ব্যাটারদের জ্বলে ওঠার তাই কোনো বিকল্প নেই। সেই তুলনায় বোলিং নিয়ে কিছুটা নির্ভার থাকতে পারে টাইগার টিম ম্যানেজমেন্ট।

পেস ইউনিট, স্পিন ইউনিট দুই বিভাগেই টাইগার বোলাররা ধারাবাহিকভাবে পারফর্ম করে আসছেন। প্রথম ম্যাচেও খারাপ করেননি বোলাররা। দুর্দান্ত এক শেষ ওভারে মাত্র ৬ রান দিয়ে নজর কেড়েছেন রিপন মণ্ডল। মূল বোলারদের অনুপস্থিতিতে দলের আশেপাশের বোলারদের চেখে দেখা যাচ্ছে দারুণভাবে।

লম্বা সময় ধরেও ধারাবাহিক বাংলাদেশের বোলাররা। টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশের একাদশে পরিবর্তন আসার তেমন সম্ভাবনা নেই। প্রথম ম্যাচের একাদশকেই দ্বিতীয় ম্যাচে খেলাতে পারে বাংলাদেশ।

অন্যদিকে নিউজিল্যান্ডের দলটাও ওয়ানডের মত কিছুটা অনভিজ্ঞ। প্রথম ম্যাচে খেলা হয়নি অধিনায়ক টম ল্যাথামের। সেরে উঠতে না পারলে আরও একবার নিক কেলির নেতৃত্বেই মাঠে নামতে হবে নিউজিল্যান্ডকে। একাদশে ইশ সোধিকে বসিয়ে জেডন লেনক্সকে খেলাতে পারে কিউইরা।

অভিজ্ঞতা, ফর্মের বিচারে হয়ত কিছুটা এগিয়ে আছে বাংলাদেশ। তবে ডু অর ডাই ম্যাচে কিউইরাও হাল ছেড়ে দিতে চাইবে না। দুই দলের মাঠের লড়াইটা সেয়ানে সেয়ানে হবে বলেই আশা করা যাচ্ছে।

তবে ছন্দে থাকা বাংলাদেশ এই ম্যাচটা জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চাইবে যেকোনো মূল্যে। সেক্ষেত্রে চট্টগ্রামের রানপ্রসবা উইকেটকে কোন দল কত ভালোভাবে কাজে লাগাতে পারে সেখানেই নির্ভর করছে ম্যাচের গতিপথের অনেকটাই।

২৯ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে মাঠে গড়াচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

একনজরে দুই দলের একাদশ :

বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, সাইফ হাসান (সহ-অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক এবং অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, রিপন মণ্ডল।

নিউজিল্যান্ড : টিম রবিনসন, কাটেনে ক্লার্ক, ড্যান ক্লেভার, নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি/জেডন লেনক্স, বেন লিস্টার, ম্যাট ফিশার।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com