বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অধিনায়ক হিসেবে পূর্ণ স্বাধীনতা পাচ্ছি: লিটন

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস জানিয়েছেন, দল পরিচালনায় তিনি পূর্ণ স্বাধীনতা পাচ্ছেন। টিম ম্যানেজমেন্ট ও ক্রিকেট বোর্ডের সহযোগিতায় নিজের পরিকল্পনা অনুযায়ী দল গুছিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন বলেও উল্লেখ করেন এই অভিজ্ঞ ব্যাটার।

লিটনের নেতৃত্বে এখন পর্যন্ত ২৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, যেখানে ১৫টিতে জয় এবং ১৩টিতে হার এসেছে। জয়-পরাজয়ের হিসেবে তিনিই এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে সফল টি-টোয়েন্টি অধিনায়ক। এই পারফরম্যান্সের ভিত্তিতেই তাকে ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে লিটন বলেন, অধিনায়ক হিসেবে তিনি নিজের মতো করে দল সাজাতে পারছেন। নির্বাচক ও কোচিং স্টাফদের সঙ্গে সমন্বয় করেই দলকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন তিনি।

লিটন বলেন, ‘আমি অনেক স্বাধীনতা পাচ্ছি। নিজের মতো করে দল গুছানোর সুযোগ রয়েছে। নির্বাচক ও কোচ আছেন, আমরা সবাই মিলে পরিকল্পনা করছি এবং দলকে সামনে এগিয়ে নিতে কাজ করছি।’

নতুন মেয়াদে অধিনায়কত্ব পাওয়ার বিষয়ে তিনি জানান, বোর্ডের পক্ষ থেকে খুব বেশি আলোচনা না হলেও তারা তাকে যোগ্য মনে করেই দায়িত্ব দিয়েছে। তিনি বলেন, এই আস্থার প্রতিদান দিতে নিজের সর্বোচ্চ চেষ্টা করবেন।

এর আগে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ দল অংশ নিতে পারেনি। সেই আক্ষেপ কাটিয়ে এখন ভবিষ্যতের দিকেই মনোযোগ দিচ্ছেন ক্রিকেটাররা।

লিটন বলেন, ‘সবাই এখন সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। দেশের হয়ে ভালো করার মানসিকতা নিয়েই সবাই মাঠে নামবে।’

২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। সেখানকার উইকেট ও কন্ডিশন মাথায় রেখে দলকে প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে বলে জানান লিটন। তিনি আরও বলেন, দলের মধ্যে যে ভালো সমন্বয় তৈরি হয়েছে, সেটি ধরে রেখেই বিশ্বকাপের জন্য শক্তিশালী দল গড়ে তোলা হবে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com