বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বক্সিং কোচ মহীর মৃত্যু

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

বাংলাদেশের বক্সিং অঙ্গনের পরিচিত মুখ সৈয়দ মহিউদ্দিন আহমেদ মহী মারা গেছেন। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। 

এক সময় বক্সার হিসেবে পরিচিতি পাওয়া মহিউদ্দিন খেলোয়াড়ি জীবন শেষে কোচ ও সংগঠক হিসেবে নিজেকে বক্সিংয়ের সঙ্গে যুক্ত করেছিলেন। জাতীয় পর্যায়ে অসংখ্য বক্সার তৈরিতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। খিলগাঁও তিলপাপাড়া জোড়পুকুর মাঠে নিজের আবাসস্থলের কাছেই প্রায় প্রতিদিন শিশু-কিশোরদের বক্সিং প্রশিক্ষণ দিতেন।

মহিউদ্দিনের জীবনজুড়েই ছিল বক্সিং। বক্সার, কোচ, জাজ ও সংগঠক—সব ভূমিকাতেই নিজেকে যুক্ত রেখেছিলেন তিনি। বাংলাদেশ বক্সিং ফেডারেশনের বর্তমান যুগ্ম সম্পাদক, রেফারি জাজ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি, আন্তর্জাতিক বক্সিং কোচ (গ্রেড-২) এবং ফেডারেশনের চিফ কোচ হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। বয়স ৬৬ হলেও তরুণদের মতো প্রতিদিনই বক্সিং রিংয়ে সময় কাটাতেন। দীর্ঘদিন বক্সিংয়ের সঙ্গে সম্পৃক্ত থাকায় তার মৃত্যুতে বক্সিং অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

মহীর দুই ছেলের মধ্যে একজন সৈয়দ রাশেদ আহমেদ তুর্য, ফুটবলার। তিনি একসময় জাতীয় যুব দলের স্কোয়াডে ছিলেন এবং প্রায় এক দশক আগে আরামবাগ ক্রীড়া সংঘের হয়ে প্রিমিয়ার লিগে খেলেছেন।

মহীকে বাদ মাগরিব খিলগাঁও তিলপাপাড়া জামে মসজিদে জানাজা শেষে সেখানকার কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রী, বাংলাদেশ বক্সিং ফেডারেশনসহ ক্রীড়াঙ্গনের অনেকেই গভীর শোক প্রকাশ করেছেন।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com