ভোক্তাদের দৈনন্দিন রান্নাকে আরও সহজ ও সুস্বাদু করে তুলতে একসঙ্গে পথচলা শুরু করেছে দেশের দুই জনপ্রিয় ব্র্যান্ড ম্যাগি ও সিঙ্গার বাংলাদেশ। এ লক্ষ্যে গত ২৪ নভেম্বর প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
এই নতুন যাত্রার মাধ্যমে ভোক্তারা এখন সিঙ্গারের আধুনিক কিচেন অ্যাপ্লায়েন্স ব্যবহার করে আরও সহজে তৈরি করতে পারবেন ম্যাগির মজাদার সব রেসিপি, যা ঘরের রান্নাকে করে তুলবে আরও সহজ, আনন্দদায়ক ও সুস্বাদু।
নেসলে বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক দীপাল আবেভিক্রেমা ও সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এম. এইচ. এম. ফাইরোজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে নেসলে বাংলাদেশের হেড অফ কমিউনিকেশন এন্ড মার্কেটিং শাম্মি রুবায়েত কারিম , সিঙ্গার বাংলাদেশের হেড অফ মার্কেটিং বেদৌরা ফারহানা সহ দুই কোম্পানির পক্ষ থেকে আরো অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এই অংশীদারত্বের মাধ্যমে ম্যাগি ও সিঙ্গার বাংলাদেশের মধ্যকার পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও দৃঢ় হবে। পাশাপাশি ভবিষ্যতে দেশের ভোক্তাদের জন্য আরও বড়, নতুন ও আকর্ষণীয় উদ্যোগ নিয়ে আসার পথ তৈরি হবে।
বাংলা৭১নিউজ/আরএইচ


























