ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নেসলে ও সিঙ্গার বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর Logo ১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী Logo যতই দিনক্ষণ ঘোষণা করা হোক, আ. লীগের দেশে ফেরার স্বপ্ন বাস্তব হবে না Logo মিয়ানমার থেকে আরাকান আর্মির হাতে আটক ৪৩ জেলেকে ফিরিয়ে আনল বিজিবি Logo পুলিশের গাড়ি পোড়ানোর মামলায় মোহনা টিভির সাবেক সিইও কারাগারে Logo যুক্তরাষ্ট্রের শুল্ক অযৌক্তিক মনে হ‌লে ছাড় আদায়ের চেষ্টা কর‌বে সরকার Logo হরমুজে নৌমাইন বিস্ফোরণে দুই তেলবাহী ট্যাংকারে আগুন Logo পাওনা না পেয়ে বিপাকে জেনারেল ফার্মার ৫ হাজার কর্মী, বকেয়া ১০০ কোটি টাকা Logo শিশু নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির Logo ১০ হাজার চিকিৎসক নিয়োগ ও সুরক্ষা আইন হচ্ছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের শুল্ক অযৌক্তিক মনে হ‌লে ছাড় আদায়ের চেষ্টা কর‌বে সরকার

মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের ক্ষেত্রে যেসব বিষয় বাংলাদেশের কাছে অযৌক্তিক মনে হচ্ছে, সেগুলো যুক্তরাষ্ট্রের কাছে তুলে ধরে ছাড় আদায়ের চেষ্টা করবে সরকার বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের (ইউএসটিআর) নতুন করে ১৩টি দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণায়, বাংলাদেশের পোশাকশিল্পের ওপর এর প্রভাবের প্রশ্নে হুমায়ুন ক‌বির বলেন, এ বিষয়ে আলোচনার সুযোগ রয়েছে। যেসব বিষয় বাংলাদেশ অযৌক্তিক মনে করে, সেগুলো নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলার সুযোগ রয়েছে। আগামী ২৫ জানুয়ারি এ বিষয়ে একটি গণশুনানি অনুষ্ঠিত হবে। সেখানে বাংলাদেশের পক্ষে যুক্তি তুলে ধরার সুযোগ রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, উদাহরণ হিসেবে তুলার বিষয়টি নিয়ে আলোচনা করা যেতে পারে। যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করে বাংলাদেশে পণ্য উৎপাদন এবং সেসব পণ্য আবার যুক্তরাষ্ট্রে রপ্তানির বিষয়টি বিবেচনায় নিয়ে শুল্ক ছাড়ের বিষয়ে আলোচনা করা সম্ভব।

তিনি বলেন, বিভিন্ন বিষয়ে বাংলাদেশের আপত্তি ও সংরক্ষণ রয়েছে। সেগুলো যুক্তরাষ্ট্রের কাছে স্পষ্টভাবে তুলে ধরে আলোচনা ও দর-কষাকষি করা হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

নেসলে ও সিঙ্গার বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

যুক্তরাষ্ট্রের শুল্ক অযৌক্তিক মনে হ‌লে ছাড় আদায়ের চেষ্টা কর‌বে সরকার

আপডেট সময় ০৫:৩১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬