ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সৌদি তেল শোধনাগারে হামলার দাবি, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী Logo সোনার দাম ভরিতে বাড়ল ১০৫০ টাকা Logo জাহানাবাদ-রূপসী বাংলা বন্ধ, পদ্মা সেতু হয়ে চলবে বিকল্প ট্রেন Logo জার্মানির ক্যাথলিক গির্জায় ৭৫ বছরে যৌন নির্যাতনের শিকার ৮০০ শিশু Logo নভেম্বরের ২৪ দিনেই প্রবাসীরা পাঠিয়েছেন আড়াই বিলিয়ন ডলার Logo গজারিয়ায় টিনবোঝাই ট্রাক খাদে, ভেতরে আটকে পড়া চালক-হেলপার উদ্ধার Logo সকালে কুসুম গরম পানিতে মধু মিশিয়ে খাওয়ার উপকারিতা Logo প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী Logo রাজবাড়ীতে চেয়ারম্যান পদে ফিরলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা Logo উদ্ধার অভিযানে দক্ষতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ প্রশিক্ষণ

সোনার দাম ভরিতে বাড়ল ১০৫০ টাকা

এক দিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম ফের বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালংকারের দাম সর্বোচ্চ বাড়ানো হয়েছে এক হাজার ৫০ টাকা। এতে করে ভালো মানের সোনার ভরি বেড়ে ১ লাখ ৯৭ হাজার টাকায় উঠেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত হয়।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা। বুধবার এ দাম ছিল এক লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬২ হাজার ৩৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৩২৮ টাকা।

সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৯২৫ টাকা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অলংকার বা গয়নার নকশা অনুযায়ী মজুরি দিতে হবে এবং নির্ধারিত দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় আলাদা করে ভ্যাট নেওয়া যাবে না। এ ছাড়া মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে গয়না বদলালে ৯ শতাংশ এবং বিক্রি করলে ১৫ শতাংশ বাদ দিতে হবে, তবে আলাদাভাবে ভ্যাট কাটা যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই নিয়ম ও দাম বহাল থাকবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি তেল শোধনাগারে হামলার দাবি, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী

সোনার দাম ভরিতে বাড়ল ১০৫০ টাকা

আপডেট সময় ১০:০৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬