ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সোনার দাম ভরিতে বাড়ল ১০৫০ টাকা Logo জাহানাবাদ-রূপসী বাংলা বন্ধ, পদ্মা সেতু হয়ে চলবে বিকল্প ট্রেন Logo জার্মানির ক্যাথলিক গির্জায় ৭৫ বছরে যৌন নির্যাতনের শিকার ৮০০ শিশু Logo নভেম্বরের ২৪ দিনেই প্রবাসীরা পাঠিয়েছেন আড়াই বিলিয়ন ডলার Logo গজারিয়ায় টিনবোঝাই ট্রাক খাদে, ভেতরে আটকে পড়া চালক-হেলপার উদ্ধার Logo সকালে কুসুম গরম পানিতে মধু মিশিয়ে খাওয়ার উপকারিতা Logo প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী Logo রাজবাড়ীতে চেয়ারম্যান পদে ফিরলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা Logo উদ্ধার অভিযানে দক্ষতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ প্রশিক্ষণ Logo দীপিকার কাজের সময় নিয়ে প্রশ্ন তোলা উচিত নয় : করণ

নভেম্বরের ২৪ দিনেই প্রবাসীরা পাঠিয়েছেন আড়াই বিলিয়ন ডলার

চলতি নভেম্বর মাসের প্রথম ২৪ দিনে দেশে এসেছে ২৪৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৪১ লাখ ডলারের রেমিট্যান্স। বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চলতি নভেম্বর মাসের প্রথম ২৪ দিনে দেশে ২৪৯ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ২৩৪ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২৪ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৩৯৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ২৪৯ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। সে হিসাবে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১১ দশমিক ৮০ শতাংশ।

এর আগে গত অক্টোবরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৮৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। সেপ্টেম্বরে দেশে এসেছিল ২৭৬ কোটি ৬২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। এর আগে গত আগস্ট ও জুলাই মাসে যথাক্রমে দেশে এসেছিল ২৯৬ কোটি ৭৫ লাখ ৩০ হাজার এবং ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সোনার দাম ভরিতে বাড়ল ১০৫০ টাকা

নভেম্বরের ২৪ দিনেই প্রবাসীরা পাঠিয়েছেন আড়াই বিলিয়ন ডলার

আপডেট সময় ০৯:৫৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬