ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হরমুজে নৌমাইন বিস্ফোরণে দুই তেলবাহী ট্যাংকারে আগুন Logo পাওনা না পেয়ে বিপাকে জেনারেল ফার্মার ৫ হাজার কর্মী, বকেয়া ১০০ কোটি টাকা Logo শিশু নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির Logo ১০ হাজার চিকিৎসক নিয়োগ ও সুরক্ষা আইন হচ্ছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo ইসলামাবাদে আলোচনায় বসছে মক্কা জোটের তিন দেশ Logo ময়মনসিংহে শ্রমিকদের বিক্ষোভের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo রিমান্ডে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন Logo ‘বাংলাদেশিদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে চোখ তুলে তাকাতে পারবেন না’ Logo পতিত ফ্যাসিস্টরা পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: আমান Logo আইফোন ছাড়া প্রায় সব ইলেকট্রনিক পণ্য দেশে তৈরি হচ্ছে : রেহান আসিফ

পাওনা না পেয়ে বিপাকে জেনারেল ফার্মার ৫ হাজার কর্মী, বকেয়া ১০০ কোটি টাকা

১২ মাসের বকেয়া বেতন, দৈনিক ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও অন্যান্য আইনগত পাওনা মিলিয়ে ১০০ কোটি টাকার বেশি অর্থ আটকে রয়েছে জেনারেল ফার্মাসিউটিক্যালসের প্রায় পাঁচ হাজার সাবেক ও বর্তমান কর্মকর্তা-কর্মচারীর। দীর্ঘদিন ধরে এসব পাওনা পরিশোধ না করায় আর্থিক সংকটে পড়েছেন তারা।

চাকরি ছেড়ে দেওয়া, বরখাস্ত হওয়া এমনকি মৃত্যুবরণ করা কর্মীদের পরিবারও প্রাপ্য অর্থ বুঝে পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব অভিযোগ করেন ভুক্তভোগী সাবেক ও বর্তমান কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় তারা অবিলম্বে বকেয়া পাওনা পরিশোধ, মৃত কর্মীদের পরিবারের আর্থিক অধিকার নিশ্চিত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে অভিযোগ তদন্তের দাবি জানান।

‘জেনারেল ফার্মাসিউটিক্যালসের বৈষম্যের শিকার সাবেক ও বর্তমান কর্মীবৃন্দ’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে ছয় দফা দাবি তুলে ধরা হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে

১২ মাসের বকেয়া বেতন, দৈনিক ভাতা ও অন্যান্য আর্থিক পাওনা পরিশোধ, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির অর্থ বুঝিয়ে দেওয়া, মৃত কর্মীদের পরিবারের পাওনা পরিশোধ এবং নগদায়ন না হওয়া চেকের বিষয়ে স্বচ্ছ ব্যাখ্যা দেওয়া। পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের মাধ্যমে অভিযোগ তদন্ত করে কর্মীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান তারা।

মানববন্ধনে দেওয়া লিখিত বক্তব্যে ভুক্তভোগীরা জানান, জেনারেল ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাফিদুল হক বারবার পাওনা পরিশোধের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেননি। একাধিকবার নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হলেও কর্মীরা তাদের প্রাপ্য অর্থ বুঝে পাননি। এমনকি কয়েকজন কর্মীকে পাওনা পরিশোধের জন্য চেক দেওয়া হলেও ব্যাংকে জমা দেওয়ার পর সেগুলো নগদায়ন হয়নি বলে অভিযোগ করেন তারা।

লিখিত বক্তব্যে বলা হয়, ২০২৫ সালের ২০ আগস্ট আদাবর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যস্থতায় রাফিদুল হক লিখিত অঙ্গীকার করেছিলেন, ওই বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে কর্মীদের সব পাওনা পরিশোধ করবেন। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সেই অঙ্গীকার বাস্তবায়ন হয়নি। লিখিত প্রতিশ্রুতির পরও পাওনা পরিশোধ না করায় কর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।

ভুক্তভোগীদের দাবি, দীর্ঘদিনের শ্রম ও ত্যাগের বিনিময়ে অর্জিত অর্থ না পেয়ে অনেক কর্মী ও তাদের পরিবার চরম আর্থিক দুরবস্থার মধ্যে পড়েছেন। কেউ বাধ্য হয়ে চাকরি ছেড়েছেন, আবার কাউকে বরখাস্ত করা হয়েছে। এভাবে প্রায় পাঁচ হাজার কর্মী প্রতিষ্ঠানটি থেকে বিচ্ছিন্ন হয়েছেন বলে দাবি তাদের। কিন্তু চাকরি ছেড়ে দেওয়া কিংবা বরখাস্ত হওয়া কর্মীরাও এখন পর্যন্ত প্রাপ্য অর্থ বুঝে পাননি।

শুধু বেতন-ভাতা নয়, আটকে রয়েছে কর্মীদের প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও অন্যান্য আইনগত পাওনাও। সবচেয়ে বেশি উদ্বেগের বিষয়, চাকরিরত অবস্থায় কিংবা চাকরিজীবন শেষে কোনো কর্মীর মৃত্যু হলেও তার পরিবারের সদস্যরা প্রাপ্য অর্থ পাচ্ছেন না। এতে মৃত কর্মীদের পরিবারও আর্থিক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, তারা কারও দয়া বা অনুগ্রহ চান না। দীর্ঘদিনের শ্রম, ত্যাগ ও কর্মের বিনিময়ে অর্জিত ন্যায্য পাওনা চান। বেতন, ভাতা, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি কোনো অনুদান নয়, এগুলো কর্মীদের আইনগত অধিকার। তাই নতুন করে আশ্বাস না দিয়ে অবিলম্বে সব পাওনা পরিশোধের জন্য প্রতিষ্ঠানটির মালিক রাফিদুল হকের প্রতি আহ্বান জানাচ্ছি।

মানববন্ধনে প্রতিষ্ঠানটির সিনিয়র এরিয়া ম্যানেজার মোহাম্মদ গিয়াস উদ্দিন (প্রধান সমন্বয়ক), এরিয়া ম্যানেজার মোহাম্মদ শাহ আলম (সমন্বয়ক), সেলস ম্যানেজার মো. আনোয়ার হোসেন (সভাপতি) এবং আরএসএম ফজলুর রহমান (সদস্য সচিব)।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

হরমুজে নৌমাইন বিস্ফোরণে দুই তেলবাহী ট্যাংকারে আগুন

পাওনা না পেয়ে বিপাকে জেনারেল ফার্মার ৫ হাজার কর্মী, বকেয়া ১০০ কোটি টাকা

আপডেট সময় ০৫:১২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬