ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নেসলে ও সিঙ্গার বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর Logo ১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী Logo যতই দিনক্ষণ ঘোষণা করা হোক, আ. লীগের দেশে ফেরার স্বপ্ন বাস্তব হবে না Logo মিয়ানমার থেকে আরাকান আর্মির হাতে আটক ৪৩ জেলেকে ফিরিয়ে আনল বিজিবি Logo পুলিশের গাড়ি পোড়ানোর মামলায় মোহনা টিভির সাবেক সিইও কারাগারে Logo যুক্তরাষ্ট্রের শুল্ক অযৌক্তিক মনে হ‌লে ছাড় আদায়ের চেষ্টা কর‌বে সরকার Logo হরমুজে নৌমাইন বিস্ফোরণে দুই তেলবাহী ট্যাংকারে আগুন Logo পাওনা না পেয়ে বিপাকে জেনারেল ফার্মার ৫ হাজার কর্মী, বকেয়া ১০০ কোটি টাকা Logo শিশু নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির Logo ১০ হাজার চিকিৎসক নিয়োগ ও সুরক্ষা আইন হচ্ছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

পুলিশের গাড়ি পোড়ানোর মামলায় মোহনা টিভির সাবেক সিইও কারাগারে

নাশকতার অভিযোগে রাজধানীর পল্লবী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় মোহনা টেলিভিশনের সাবেক সিইও তছলিম চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম পুলিশের আবেদনের ওপর শুনানি নিয়ে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লিয়াকত হোসেন তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনে বলা হয়, তছলিম চৌধুরী মোহনা টেলিভিশনের সাবেক সিইও এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের সাবেক এমপি কামাল মজুমদারের একমাত্র সহচর ও তার বর্তমান ক্যাশিয়ার হিসেবে পরিচিত। তিনি বর্তমানে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে উসকানি ও অর্থ জোগানদাতা এবং পুলিশের গাড়ি পোড়ানো ও বোমা নিক্ষেপ থেকে শুরু করে দলটির বিভিন্ন কার্যক্রমে মদদদাতা ও অর্থ জোগানদাতা হিসেবে ভূমিকা পালন করছেন।

আবেদনে আরও বলা হয়, মামলার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদে তছলিম চৌধুরী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা যাচাই-বাছাই করা হচ্ছে। আসামি জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে সহায়তার লক্ষ্যে পরবর্তী সময়ে প্রয়োজনে তার রিমান্ডের আবেদন করা হবে উল্লেখ করে জামিনের বিরোধিতা করেন তদন্ত কর্মকর্তা।

মামলার সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর-১১ মেট্রোস্টেশনের নিচে অজ্ঞাতপরিচয় আওয়ামী লীগ নেতাকর্মীদের উসকানি ও নির্দেশনায় আড়াই থেকে তিন হাজার দুষ্কৃতকারী লাঠিসোঁটা, কাঠের রোল, লোহার রড, পাইপ, ককটেল ও পেট্রোলের বোতলসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। ত্রাস ও নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে মহাসড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ ও জনমনে ভীতি সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। এ সময় পুলিশের সরকারি পিকআপ গাড়িটিতে আগুন ধরিয়ে ক্ষতি সাধন করে এবং ইটপাটকেল মেরে এসি (পল্লবী জোন) ও তার সঙ্গীয় ফোর্সদের জখম করে।

পরে অতিরিক্ত পুলিশ পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায় এবং আহতদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ওইদিন ঘটনাস্থল থেকে বিস্ফোরিত দুটি ককটেলের অংশবিশেষ ও একটি ২ লিটারের প্লাস্টিকের বোতলে ২ লিটার পেট্রোল জব্দ করে পুলিশ।

এ ঘটনায় পরদিন বিস্ফোরক দ্রব্য আইন এবং দণ্ডবিধির পৃথক ধারায় পল্লবী থানায় মামলাটি দায়ের করে পুলিশ।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

নেসলে ও সিঙ্গার বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পুলিশের গাড়ি পোড়ানোর মামলায় মোহনা টিভির সাবেক সিইও কারাগারে

আপডেট সময় ০৫:৩৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬