ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান Logo ৩৫ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৯৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা Logo মরদেহ আটকে টাকা আদায়ের অভিযোগ, ক্যামেরায় ধরা পড়ল লেনদেন Logo প্রকৃতির এক জীবন্ত জাদুঘর লাউয়াছড়া Logo শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে দুদক Logo ২০২৮ কোপা আমেরিকার আয়োজক ঘোষণা Logo সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান Logo আওয়ামী লীগের সাবেক এমপি রিমন ও মোস্তাফিজুরের বিরুদ্ধে চার্জশিট Logo মোস্তাফিজুরকে নিয়ে বিভ্রান্তিকর সংবাদ, বামার প্রতিবাদ Logo ‘সেই মুহূর্তগুলো মনে থাকবে অনেক দিন’, সোহেল খান স্মরণে বুবলী

প্রকৃতির এক জীবন্ত জাদুঘর লাউয়াছড়া

চারদিকে সুনসান সবুজ, পাতার ওপর জমে থাকা শিশির আর নাম না জানা অসংখ্য পাখির ডাক। কখনো দূরে শোনা যায় হনুমানের চিৎকার, কখনো গাছের ডালে ডালে ছুটে বেড়ায় কাঠবিড়ালি। বনের ভেতর দিয়ে এগিয়ে গেলে মনে হয়, শহরের কোলাহল থেকে বহু দূরে প্রকৃতি নিজের মতো করে সাজিয়েছে এক বিস্ময়কর জগৎ। এটি মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যান। বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ চিরহরিৎ ও আধা-চিরহরিৎ বনাঞ্চল। জীববৈচিত্র্য, বন্য প্রাণী, পাখির কলকাকলি আর রহস্যময় বনপথ মিলিয়ে লাউয়াছড়া যেন প্রকৃতির এক জীবন্ত জাদুঘর।

প্রবেশপথ পেরিয়ে বনের ভেতরে ঢুকতেই বদলে যায় চারপাশের পরিবেশ। উঁচু উঁচু গাছের সারি, লতাগুল্মে জড়ানো কাণ্ড, ঝোপঝাড় আর ঘন পাতার ছায়া তৈরি করে এক অন্যরকম আবহ। ১৯৯৬ সালে জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত হয় লাউয়াছড়া। প্রায় ১ হাজার ২৫০ হেক্টর আয়তনের এই বনাঞ্চল দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদগুলোর একটি।

বন বিভাগের বিভিন্ন গবেষণা ও জরিপে এখানে প্রায় ১৬৭ প্রজাতির উদ্ভিদ, ২৪৬ প্রজাতির পাখি এবং ২০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর উপস্থিতির তথ্য পাওয়া গেছে। সরীসৃপ ও উভচর প্রাণীরও রয়েছে উল্লেখযোগ্য বৈচিত্র্য। সব মিলিয়ে লাউয়াছড়া বাংলাদেশের জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র।

লাউয়াছড়ার অন্যতম আকর্ষণ বনের ভেতর দিয়ে চলে যাওয়া রেললাইন। ঘন সবুজের মাঝখান দিয়ে রেলপথটি যেন প্রকৃতির বুক চিরে তৈরি করেছে এক ভিন্ন দৃশ্যপট। ট্রেন চলার সময় চারপাশের নিস্তব্ধতা ভেঙে যায়, আর পর্যটকদের কাছে দৃশ্যটি হয়ে ওঠে স্মরণীয়। তবে এই সৌন্দর্যের সঙ্গে রয়েছে বিপদের বাস্তবতাও। ট্রেন ও যানবাহনের চলাচলে বন্য প্রাণীর মৃত্যুর ঘটনা ঘটছে। প্রাণী সংরক্ষণের স্বার্থে বনের ভেতর দিয়ে চলাচলকারী ট্রেন ও যানবাহনের গতিসীমা ঘণ্টায় ২০ কিলোমিটার নির্ধারণের নির্দেশনা থাকলেও তা যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ার অভিযোগ রয়েছে।

রেললাইনে ছবি তোলা কিংবা রেললাইনের ওপর দাঁড়িয়ে সেলফি তোলার প্রবণতাও পর্যটকদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। তাই বনের সৌন্দর্য উপভোগ করতে গিয়ে নিরাপত্তার বিষয়টি কখনোই উপেক্ষা করা উচিত নয়।

লাউয়াছড়ার সৌন্দর্যের সঙ্গে জড়িয়ে আছে এখানকার আদিবাসী খাসিয়া জনগোষ্ঠীর জীবন ও সংস্কৃতি। বনের ভেতরে ও আশপাশে রয়েছে খাসিয়া পুঞ্জি। প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক রেখে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে এই জনগোষ্ঠী। খাসিয়াদের পান চাষ এ অঞ্চলের পরিচিত ঐতিহ্য। সুপারি ও পানগাছকে অবলম্বন করে তাদের জীবনযাপন, সংস্কৃতি ও অর্থনৈতিক কর্মকাণ্ড গড়ে উঠেছে। বনের পরিবেশ, মানুষের জীবনধারা এবং স্থানীয় ঐতিহ্য মিলিয়ে লাউয়াছড়া পেয়েছে ভিন্ন এক সাংস্কৃতিক পরিচয়।

এখানে ঘুরতে গেলে শুধু বন নয়, স্থানীয় মানুষের জীবনযাত্রা সম্পর্কেও জানার সুযোগ রয়েছে। তবে তাদের ব্যক্তিগত জীবন ও সংস্কৃতির প্রতি সম্মান দেখানো পর্যটকদের দায়িত্ব।

কীভাবে ঘুরে দেখবেন লাউয়াছড়া?

ঢাকা থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে যেতে ট্রেন হচ্ছে সবচেয়ে ভাল মাধ্যম। ঢাকা থেকে ট্রেনে করে শ্রীমঙ্গল যেতে কমলাপুর কিংবা বিমান বন্দর রেলওয়ে স্টেশান হতে উপবন, জয়ন্তিকা, পারাবত অথবা কালনী এক্সপ্রেস ট্রেনকে বেছে নিতে পারেন আপনার ভ্রমণ সঙ্গী হিসাবে। শ্রেণী ভেদে জনপ্রতি ট্রেনে যেতে ভাড়া ২৪০ থেকে ৮২৮ টাকা। ট্রেনে যেতে সময় লাগে সাত থেকে সাড়ে সাত ঘণ্টা।

বাসে করে ঢাকা থেকে শ্রীমঙ্গল যেতে ফকিরাপুল অথবা সায়দাবাদ থেকে ৫৭০ থেকে ৭০০ টাকা ভাড়ায় হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন, সিলেট এক্সপ্রেস, এনা ইত্যাদি এসি/নন এসি বাস পাওয়া যায়। বাসে যেতে সময় লাগে ৪ ঘন্টার মত।

চট্টগ্রাম থেকে বাসে বা ট্রেনে শ্রীমঙ্গল যেতে পারবেন। চট্টগ্রাম থেকে ট্রেনে শ্রীমঙ্গল যেতে, পাহাড়িকা এবং উদয়ন এক্সপ্রেস নামের দুটি ট্রেন সপ্তাহে ৬ দিন চলাচল করে। ট্রেন ভাড়া ক্লাস অনুযায়ী ৩০০ থেকে ৬৮৫ টাকা।

শ্রীমঙ্গল পৌঁছে সেখান থেকে আপনার চাহিদা অনুযায়ী কোন গাড়ি নিয়ে যেতে পারবেন লাউয়াছড়া উদ্যানে। ইজিবাইক/সিএনজি/জীপ/মাইক্রোবাস যে কোন কিছুতেই যাওয়া যায়। যাওয়া আসা ও সেখানে ঘুরে বেড়ানোর সময়সহ রিজার্ভ নিলে সিএনজি ৪০০-৫০০ টাকা নিবে।

শুধু পর্যটনকেন্দ্র নয়, প্রকৃতির সম্পদ

লাউয়াছড়া জাতীয় উদ্যান কেবল ভ্রমণপিপাসু মানুষের বিনোদনের জায়গা নয়। এটি বাংলাদেশের প্রাকৃতিক ঐতিহ্য, জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষার গুরুত্বপূর্ণ অংশ। এই বন অসংখ্য প্রাণীর আশ্রয়স্থল, উদ্ভিদের প্রাকৃতিক ভান্ডার এবং মানুষের জন্য পরিবেশগত সুরক্ষাকবচ।

একটি বন ধ্বংস হলে শুধু গাছ হারিয়ে যায় না, হারিয়ে যায় অসংখ্য প্রাণীর আবাসস্থল, প্রকৃতির খাদ্যশৃঙ্খল এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাওয়া অমূল্য সম্পদ। তাই লাউয়াছড়াকে বাঁচিয়ে রাখার দায়িত্ব শুধু বন বিভাগের নয়, প্রত্যেক নাগরিকের। পর্যটকের দায়িত্বশীল আচরণ, স্থানীয় মানুষের অংশগ্রহণ এবং সরকারের কার্যকর সংরক্ষণ উদ্যোগই পারে এই বনকে দীর্ঘদিন জীবন্ত রাখতে।

লাউয়াছড়ার সৌন্দর্য তার সবুজে, তার প্রাণের স্পন্দন বন্য প্রাণীদের বিচরণে। এই বনকে শুধু দেখে মুগ্ধ হলেই হবে না, একে রক্ষা করার দায়িত্বও নিতে হবে। কারণ লাউয়াছড়া বেঁচে থাকলে বেঁচে থাকবে প্রকৃতির এক অনন্য জগৎ।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান

প্রকৃতির এক জীবন্ত জাদুঘর লাউয়াছড়া

আপডেট সময় ১০:৪৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬