ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জলের বুকে সবুজ বন

গাছের ফাঁকে সরু জলপথ। দুই পাশে পানিতে ডুবে থাকা সবুজ বন। বৈঠার ছন্দে ধীরে ধীরে এগিয়ে চলে ছোট নৌকা। কখনো পাখির ডাক, কখনো গাছের ডালে বসে থাকা সাদা বক। চারপাশের এই দৃশ্য দেখে মনে হয়, কোনো এক অচেনা জলজ জগতে এসে পড়েছেন। সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত রাতারগুল জলাবনের সৌন্দর্য ঠিক এমনই।

বাংলাদেশের একমাত্র মিঠাপানির জলাবন হিসেবে পরিচিত রাতারগুল। কেউ একে বলেন ‘সিলেটের সুন্দরবন’, কেউবা ‘বাংলাদেশের আমাজন’। বর্ষায় পানিতে ডুবে যায় বনের বড় অংশ। তখন গাছের ফাঁক দিয়ে নৌকায় ঘুরে ঘুরে বন দেখার সুযোগ মেলে। প্রকৃতির কাছাকাছি যাওয়ার এমন অভিজ্ঞতা পর্যটকদের কাছে রাতারগুলকে করে তুলেছে বিশেষ আকর্ষণের জায়গা।

সিলেট শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নে রাতারগুলের অবস্থান। সড়কপথে সিএনজিচালিত অটোরিকশা কিংবা ব্যক্তিগত গাড়িতে সেখানে যেতে সময় লাগে প্রায় ৪০ থেকে ৫০ মিনিট।

বনের মূল আকর্ষণ পানির মধ্যে বেড়ে ওঠা গাছপালা। হিজল, করচ, বরুণ, কদম, বেত, মুর্তাসহ নানা প্রজাতির জলসহিষ্ণু উদ্ভিদে সমৃদ্ধ এই বন। এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি, মাছ ও সরীসৃপ। বকের ওড়াউড়ি, মাছরাঙার আনাগোনা আর পাখির ডাক বনের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।

বনের ৫০৪ একর এলাকাকে ১৯৭৩ সালে বন্য প্রাণীর অভয়ারণ্য ঘোষণা করা হয়। জলাবনটির জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ একে দেশের গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণগুলোর একটি করে তুলেছে।

রাতারগুলের আসল সৌন্দর্য উপভোগের জন্য নৌভ্রমণের বিকল্প নেই। সরু খাল ধরে নৌকা যত ভেতরে এগোয়, ততই বদলে যেতে থাকে চারপাশের দৃশ্য। দুই পাশে পানিতে ডুবে থাকা গাছের সারি। কোথাও গাছের ডালপালা পানির ওপর ছায়া তৈরি করেছে, কোথাও আবার জলরাশি উন্মুক্ত হয়ে আছে।

রাতারগুল ঘুরে দেখার অভিজ্ঞতা এমনই রোমাঞ্চকর। বনের মূল অংশে পৌঁছানোর পর চারপাশের দৃশ্য মুগ্ধ করে। মাঝখানে উন্মুক্ত জলরাশি, চারদিকে গাছপালার ঘন সবুজ। একপর্যায়ে মাঝি নৌকা থামিয়ে একটি জায়গায় নামার সুযোগ করে দেন। সেখানে ঘুরে ঘুরে গাছপালা দেখা এবং ছবি তোলার সুযোগ মেলে।

রাতারগুলে পর্যটকদের ভিড় বেশি থাকে বর্ষাকালে। সাধারণত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত বনের সৌন্দর্য সবচেয়ে ভালোভাবে উপভোগ করা যায়। এ সময় পানিতে ডুবে থাকে বনের বড় অংশ। গাছের মাথা ও ডালপালা পানির ওপর জেগে থাকে। নৌকায় চড়ে গাছের সারির ভেতর দিয়ে ঘুরে বেড়ানো যায়। শুষ্ক মৌসুমে পানির পরিমাণ কমে যায়। তখন নৌকা নিয়ে বনের ভেতরে প্রবেশের পাশাপাশি হেঁটেও ঘুরে দেখার সুযোগ থাকে। তবে বর্ষার জলমগ্ন বনের দৃশ্যই পর্যটকদের বেশি টানে।

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হলেও রাতারগুলে পর্যটকদের জন্য কিছু অসুবিধা রয়েছে। চৌমুহনী বাজার থেকে নৌকার ঘাট পর্যন্ত সড়কটি সরু এবং বিভিন্ন স্থানে খানাখন্দে ভরা। ফলে পর্যটকবাহী গাড়ি চলাচলে সমস্যা হয়। শুষ্ক মৌসুমে পরিস্থিতি কিছুটা ভালো থাকলেও বর্ষায় ভোগান্তি বাড়ে। পর্যটকদের সুবিধার জন্য দুই বছর আগে সেখানে গাড়ি পার্কিংয়ের জায়গা ও একটি গণশৌচাগার নির্মাণ করা হয়েছে। এটি ভালো উদ্যোগ হলেও যোগাযোগব্যবস্থার উন্নয়ন এখনো জরুরি।

বনের মাঝখানে একটি ওয়াচ টাওয়ারও ছিল। প্রায় ১০ বছর আগে নির্মিত এই টাওয়ারে উঠে ওপর থেকে পুরো জলাবনের সৌন্দর্য দেখা যেত। কিন্তু নির্মাণত্রুটির কারণে দুই বছর আগে এটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে এখন পর্যটকেরা ওপর থেকে বনের বিস্তৃত দৃশ্য দেখার সুযোগ পাচ্ছেন না। রাতারগুল শুধু ঘুরে বেড়ানোর জায়গা নয়, এটি দেশের গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক সম্পদ। জলাবনের গাছপালা, পাখি, মাছ ও অন্যান্য প্রাণী মিলে এখানে তৈরি হয়েছে স্বতন্ত্র এক বাস্তুতন্ত্র। তাই পর্যটন সুবিধা বাড়ানোর পাশাপাশি বনের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায়ও গুরুত্ব দেয়া প্রয়োজন।

পর্যটকদের ভোগান্তি কমাতে চৌমুহনী বাজার থেকে নৌকার ঘাট পর্যন্ত সড়ক সংস্কার ও প্রশস্ত করা জরুরি। পাশাপাশি পরিত্যক্ত ওয়াচ টাওয়ারটি পুনর্নির্মাণ করা হলে পর্যটকেরা নতুন করে ওপর থেকে বনের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

পাহাড়, নদী আর চা-বাগানের জন্য পরিচিত সিলেটে রাতারগুল এক ভিন্ন প্রকৃতির নাম। এখানে সৌন্দর্য দেখতে হয় পানির বুক থেকে, গাছের ছায়া মাড়িয়ে, নৌকার ধীর গতির সঙ্গে তাল মিলিয়ে। নাগরিক কোলাহল থেকে দূরে সবুজ আর জলের এই মিতালি যে কাউকে মুগ্ধ করবে। প্রকৃতির এমন অনন্য আয়োজনকে সুরক্ষিত রেখে পর্যটকদের জন্য আরও সুযোগ-সুবিধা নিশ্চিত করাই এখন প্রয়োজন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

জলের বুকে সবুজ বন

আপডেট সময় ১২:০৭:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬