দক্ষিণ আফ্রিকার মাটিতে এর আগে ৮ টেস্ট খেলে সবকটিতেই বাজেভাবে হেরেছে বাংলাদেশ। এর মধ্যে ৫টিতে আবার ইনিংস ব্যবধানে হার।
জোহানেসবার্গে প্রথমবারের মতো টেস্ট খেলতে নামা বাংলাদেশ আরেকবার ইনিংস ব্যবধানে পরাজয়ের ঝুঁকিতে। নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫৮ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছে সফরকারীরা। ইনিংস হার এড়াতে দরকার আরো ৯৯ রান। ম্যাচের এখনো চার সেশন বাকি।
আউট হয়েছেন তানজিদ হাসান (৪), মুমিনুল হক (১) ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (১১)। কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন ও সাইমন হার্মার ১টি করে উইকেট নিয়েছেন।
দুর্দান্ত ফর্মে থাকা তাওহিদ হৃদয়ের (৪*) সঙ্গে জুটি বেঁধেছেন মাহফিজুল ইসলাম রবিন (৩০*)। অভিষিক্ত রবিন এরই মধ্যে একাধিকবার ‘জীবন’ পেয়েছেন।
এখন চতুর্থ দিনের চা বিরতি চলছে।
প্রথম ইনিংসে বাংলাদেশের ৪০০ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা ৫৫৭ রানের পাহাড় গড়ে। লিড নেয় ১৫৭ রানের।
মার্কেস অ্যাকারম্যানের পর সেঞ্চুরি করেছেন রায়ান রিকেলটন। বোলার রাবাদা ব্যাট হাতে উপহার দিয়েছেন ক্যারিয়ারসেরা ইনিংস (৭২)।
কাল চোট নিয়ে মাঠ ছাড়া অধিনায়ক টেম্বা বাভুমা আজ ফিফ হয়ে ব্যাটিং নেমে ফিফটি পেরিয়েছেন।
৪ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার হাসান মাহমুদ। তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ নিয়েছেন ২টি করে উইকেট।
৬টি ক্যাচ নিয়ে ও ২টি স্টাম্পড করে টেস্ট ইতিহাসের প্রথম উইকেটকিপার হিসেবে এক ইনিংসে ৮টি ডিসমিসালের বিশ্ব রেকর্ড গড়েছেন বাংলাদেশের লিটন দাস।
বাংলা৭১নিউজ/আরএইচ



























