ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফ্যাসিবাদকে ফেরাতে শ্রমিক আন্দোলনের নামে নৈরাজ্যের চেষ্টা চলছে : নুর Logo তাহসিফ হত্যা : রিমান্ড শেষে কারাগারে দিশা Logo মাদকের সঙ্গে জড়িত ব্যক্তির রাজনীতি করার অধিকার নেই: ইশরাক Logo রংপুর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু Logo পোশাকশিল্পে অস্থিরতার পেছনে ফ্যাসিবাদী শক্তির হাত রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির Logo ‘ঘরের মাঠে ৫ উইকেট পাওয়া সবসময় স্পেশাল’ Logo হাসানের ৬ উইকেট, দিন শেষ ২৬৮ রানে পিছিয়ে বাংলাদেশ Logo বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি রাফিনিয়ার Logo আড়াই কোটি টাকায় রফাদফা, টি-টেন লিগে খেলবেন পাকিস্তানি ক্রিকেটাররা

প্রধানমন্ত্রীর স্লোগান হাদিসের সঙ্গে তুলনাকারী সচিব জনপ্রশাসনে বদলি

প্রধানমন্ত্রীর বক্তব্যকে হাদিসের সঙ্গে তুলনা করা সচিব মোহাম্মদ মসিউর রহমানকে ঢাকা সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। গত মঙ্গলবার রাতে ল মন্ত্রণালয় জনপ্রশাসন থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, চুক্তিভিত্তিক নিয়োগে ডিটিসিএর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো। তবে প্রজ্ঞাপনে তাকে দায়িত্ব থেকে সরানোর কোনো কারণ উল্লেখ করা হয়নি।

অন্যদিকে ডিটিসিএর নতুন নির্বাহী পরিচালক হিসেবে অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে মন্তব্য করেন মোহাম্মদ মসিউর রহমান।

গত ১ নভেম্বর ‘এক রুট, একর কোম্পানি’ উদ্যোগের আওতায় ঢাকার ছয়টি রুটে পরীক্ষামূলক বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মসিউর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই স্লোগানটিকে হাদিস বললে অনেকে মনে করতে পারেন—পরবর্তী পোস্টিংয়ের জন্য তিনি প্রধানমন্ত্রীকে তেল মারছেন। তবে তার মতে, এটি একটি শাশ্বত বাণী।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদকে ফেরাতে শ্রমিক আন্দোলনের নামে নৈরাজ্যের চেষ্টা চলছে : নুর

প্রধানমন্ত্রীর স্লোগান হাদিসের সঙ্গে তুলনাকারী সচিব জনপ্রশাসনে বদলি

আপডেট সময় ১০:২২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬