প্রধানমন্ত্রীর বক্তব্যকে হাদিসের সঙ্গে তুলনা করা সচিব মোহাম্মদ মসিউর রহমানকে ঢাকা সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। গত মঙ্গলবার রাতে ল মন্ত্রণালয় জনপ্রশাসন থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, চুক্তিভিত্তিক নিয়োগে ডিটিসিএর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো। তবে প্রজ্ঞাপনে তাকে দায়িত্ব থেকে সরানোর কোনো কারণ উল্লেখ করা হয়নি।
অন্যদিকে ডিটিসিএর নতুন নির্বাহী পরিচালক হিসেবে অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে মন্তব্য করেন মোহাম্মদ মসিউর রহমান।
গত ১ নভেম্বর ‘এক রুট, একর কোম্পানি’ উদ্যোগের আওতায় ঢাকার ছয়টি রুটে পরীক্ষামূলক বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মসিউর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই স্লোগানটিকে হাদিস বললে অনেকে মনে করতে পারেন—পরবর্তী পোস্টিংয়ের জন্য তিনি প্রধানমন্ত্রীকে তেল মারছেন। তবে তার মতে, এটি একটি শাশ্বত বাণী।
বাংলা৭১নিউজ/আরএইচ
























