ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনতেই হবে, কোনো বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ডাকসুর সাবেক এজিএসসহ দুইজন রিমান্ডে Logo ‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ Logo নিজ দলের নেতাকর্মীরাও এখন বিএনপির হাতে নিরাপদ নয়: সাদিক কায়েম Logo স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে বেড়েই চলছে প্রাণহানি Logo মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু, থাকছে বিদেশ ভ্রমণ ও ক্যাশব্যাক Logo রাজস্ব ও মুনাফায় প্রবৃদ্ধি, ৭ কোটি টাকা সংগ্রহে আবেদন লিও আইসিটি ক্যাবলসের Logo কার ক্ষমতা কত বাড়লো বা কমলো, এর চেয়ে বেশি জরুরি শিক্ষা ও স্বাস্থ্যের সংস্কার: প্রধানমন্ত্রী Logo সাইবার হামলার শঙ্কায় বন্ধ এনআইডি সার্ভার Logo এমপিপুত্রকে যুবদল থেকে বহিষ্কার, গুরুদাসপুর থানার পরিদর্শক প্রত্যাহার

নিউজিল্যান্ডকে হারিয়ে ভারতের ৩ বিশ্বরেকর্ড

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে তিনটি বিশ্বরেকর্ড গড়েছে ভারত। ওয়েলিংটনে কিউইদের দেওয়া ১৯৯ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধ্বংসাত্মক ব্যাটিং করেন দুই ওপেনার অভিষেক শর্মা ও তরুণ বৈভব সূর্যবংশী।

তাদের এই অবিশ্বাস্য ও ঝোড়ো সূচনার সুবাদে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে একাধিক নতুন বিশ্বরেকর্ড গড়েছে টিম ইন্ডিয়া।

ম্যাচ শুরু হওয়ার মাত্র ২.২ ওভারের মধ্যেই দলের রান ৫০-এর গণ্ডি পার করে ফেলে ভারত (৫৩/০)। যা যৌথভাবে সবথেকে দ্রুত দলীয় ৫০ রান টি-টোয়েন্টি ক্রিকেটে। এরপর মাত্র ৫ ওভারেই স্কোরবোর্ডে ১০০ রান তুলে নেয় এই জুটি।

এর মাধ্যমে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার আগের রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে দ্রুততম দলগত ১০০ রান করার নতুন বিশ্বরেকর্ড গড়ে তুললেন অভিষেক ও বৈভব।

২০২৩ সালে প্রোটিয়ারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫.৩ ওভারে ১০০ রান করেছিল, সেই সাথে অজিরা ২০২৪ সালে স্কটল্যান্ডের বিপক্ষে একই ওভারে ১০০ রান করে, যা এবার পেছনে ফেলল টিম ইন্ডিয়া।

শুধু দ্রুততম শতরানই নয়, পাওয়ারপ্লের ৬ ওভারে ভারতের ১১৮ রান টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ পাওয়ারপ্লে স্কোরের রেকর্ড গড়েছে। এর আগে ২০২১ সালে সোফিয়ায় সার্বিয়ার বিরুদ্ধে রোমানিয়ার ১১৬/০ রানই ছিল সর্বোচ্চ।

এছাড়া দ্রুততম ফিফটির রেকর্ডের ক্ষেত্রেও মাত্র ২.২ ওভারে রান তুলে পাপুয়া নিউ গিনি ও রোমানিয়ার বিশ্বরেকর্ডের পাশে নাম লেখাল ভারত।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনতেই হবে, কোনো বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজিল্যান্ডকে হারিয়ে ভারতের ৩ বিশ্বরেকর্ড

আপডেট সময় ০৫:৫৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬