ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনতেই হবে, কোনো বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ডাকসুর সাবেক এজিএসসহ দুইজন রিমান্ডে Logo ‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ Logo নিজ দলের নেতাকর্মীরাও এখন বিএনপির হাতে নিরাপদ নয়: সাদিক কায়েম Logo স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে বেড়েই চলছে প্রাণহানি Logo মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু, থাকছে বিদেশ ভ্রমণ ও ক্যাশব্যাক Logo রাজস্ব ও মুনাফায় প্রবৃদ্ধি, ৭ কোটি টাকা সংগ্রহে আবেদন লিও আইসিটি ক্যাবলসের Logo কার ক্ষমতা কত বাড়লো বা কমলো, এর চেয়ে বেশি জরুরি শিক্ষা ও স্বাস্থ্যের সংস্কার: প্রধানমন্ত্রী Logo সাইবার হামলার শঙ্কায় বন্ধ এনআইডি সার্ভার Logo এমপিপুত্রকে যুবদল থেকে বহিষ্কার, গুরুদাসপুর থানার পরিদর্শক প্রত্যাহার

কোপা ট্রফি কার জেতা উচিত ছিল, পুরস্কার নেওয়ার সময় জানালেন ইয়ামাল

বয়স সবে ১৯। মুখায়বে তাই এখনো কৈশোরের ছাপ।

তবে অর্জনের খাতায় একের পর এক ইতিহাস লিখে চলেছেন লামিনে ইয়ামাল। প্রতিভার ঝলক দেখিয়ে শুরু করা স্পেন উইঙ্গার নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্বফুটবলের অন্যতম সেরা তারকায়।

এবার ব্যালন ডি’অর জয়ের অন্যতম সেরা দাবিদারও ছিলেন ইয়ামাল। শেষ পর্যন্ত অবশ্য শ্রেষ্ঠত্বের পুরস্কারটা পাননি তিনি।

তাকে পেছনে ফেলে জিতেছেন হ্যারি কেইন। তবে খালি হাতে ফিরতে হয়নি ইয়ামালকে। ব্যালন ডি’অরের কোপা ট্রফি জিতেছেন তিনি।

এই পুরস্কারকে বলা যায় ব্যক্তিগত সম্পত্তিই বানিয়েছেন ইয়ামাল।

টানা তৃতীয়বার কোপা ট্রফি জিতলে আর কি-ইবা বলা যায়। তাতে অনূর্ধ্ব-২১ ফুটবলারদের সেরার এই পুরস্কারে গড়লেন বিরল কীর্তি। সর্বোচ্চবার জিতলেন এই পুরস্কার। আগের দুটি ছিল ২০২৪ ও ২০২৫ সালে। ২০১৮ সাল থেকে দেওয়া হয় এই পুরস্কার।

তবে ২০২০ সালে করোনাভাইরাস মহামারির কারণে দেওয়া হয়নি।

পুরস্কার পাওয়ায় খুশি হলেও অন্য কারও পাওয়া উচিত ছিল বলে মনে করেন ইয়ামাল। সেই অন্য কেউ হচ্ছেন তারই ক্লাব ও জাতীয় দলের সতীর্থ পাউ কুবার্সি। পুরস্কার নেওয়ার সময় নিজের ইচ্ছের কথা এভাবে বলেন বার্সেলোনা উইঙ্গার, ‘আমার সতীর্থ কুবার্সি এখানে থাকলে ভালো হতো। এই পুরস্কারটা ওর পাওয়া উচিত ছিল। আমি চাইতাম, ও-ই জিতুক।’

বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিততে না পারার আক্ষেপ অবশ্য ইয়ামালের কণ্ঠে ফুটে উঠেছে। ব্যালন ডি’অর জিততে তাই আরো কঠোর পরিশ্রম করতে চান তিনি। স্পেন তারকা বলেছেন, ‘আমাকে সমর্থন দেওয়ার জন্য ক্লাব ও জাতীয় দলকে ধন্যবাদ। এমন দলীয় ও ব্যক্তিগত শিরোপা জিততে আমাকে আরো পরিশ্রম করে যেতে হবে।’

২০২৫-২৬ মৌসুমে বার্সেলোনার হয়ে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জিতেছেন ইয়ামাল। স্পেনের হয়ে জিতেছেন বিশ্বকাপও। সর্বশেষ মৌসুমে ক্লাবের হয়ে ৪৫ ম্যাচে ২৪ গোল করেছেন। সঙ্গে ১৮ অ্যাসিস্ট তার। চলতি মৌসুমেও তাঁর পারফরম্যান্স চোখে পড়ার মতো। ১৩ ম্যাচে করেছেন ১০ গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১০টি। সবমিলিয়ে ক্লাব ও জাতীয় দলের ধারাবাহিক পারফরম্যান্সই তাঁকে এনে দিয়েছে এই স্বীকৃতি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনতেই হবে, কোনো বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

কোপা ট্রফি কার জেতা উচিত ছিল, পুরস্কার নেওয়ার সময় জানালেন ইয়ামাল

আপডেট সময় ০৫:৫৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬