বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

জবির আন্দোলনে উমামার কণ্ঠে একাত্মতা, ৩ দফা দাবিতে জোরালো সংহতি

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলনে পূর্ণ সংহতি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। এর আগে গতকাল অন্তর্বর্তী সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়ে উমামা বলেছিলেন, ‘সাবধান, ছাত্রদের গায়ে যাতে একটা টোকাও না লাগে।’

আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি আগামী অর্থবছর থেকে কার্যকর করাসহ তিন দফা দাবি পূরণে প্রধান উপদেষ্টার বাসভবনের কাছে অবস্থান করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। গতকাল তাদের ঘোষিত লংমার্চ কর্মসূচিতে লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছুঁড়ে পুলিশ। এতে শিক্ষকসহ বহু শিক্ষার্থী আহত হয়।

কোটা সংস্কার আন্দোলন থেকে সৃষ্ট বৈষ্যম্যবিরোধী আন্দোলন থেকে শুরু করে সরকার পতনের এক দফা দাবিতে পুরান ঢাকা অচল করে দিয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।  শুধু তাই নয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকায় আন্দোলনের কেন্দ্রবিন্দুতে জবির শিক্ষার্থীরা অবদান রেখেছিলেন। কিন্তু গণঅভ্যুত্থানের অন্তর্বর্তী সরকার সেই শিক্ষার্থীদের ওপর লাঠিপেটা করেছে।

বৃহস্পতিবার (১৫ মে) এক ফেসবুকে পোস্টে উমামা লিখেছেন, ‘আমি উমামা ফাতেমা, একজন ছাত্রনেতৃত্ব ও জুলাই গণঅভ্যুত্থানের একজন অংশীদার হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩ দফা দাবির প্রতি পূর্ণ সংহতি জ্ঞাপন করলাম।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com