ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবনে শিগগিরই চালু হচ্ছে আধুনিক চিকিৎসাসেবা Logo ময়মনসিংহে যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা Logo সোনাক্ষীর আপত্তিকর ছবি ছড়িয়ে গ্রেপ্তার, পুলিশের ভুলে আদালতে মুক্তির নির্দেশ Logo জাতীয়তাবাদী সংস্থার মানববন্ধনে অনুপস্থিতি, জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বললেন হেলাল খান Logo রামিসা হত্যা মামলার আপিল শুনানি শুরু আজ Logo গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিতে অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি ও বৃটেনের আহ্বান Logo ভারতে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় বেশি ঝুঁকিতে মুসলিম সম্প্রদায় Logo পোশাকখাতের মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত Logo থাইল্যান্ডের ফুকেটে অগ্নিকাণ্ডে নিহত ১১, আহত ১৬ Logo শীতকালীন সবজিতে স্বস্তি ফিরলেও মাছ-মাংসের বাজারে আগুন

ময়মনসিংহে যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

ময়মনসিংহে মেহেদী হাসান (৩১) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রবিবার রাতে নগরের বাড়েরা মসজিদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

পরে আজ সোমবার ভোরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত মেহেদী হাসান (৩১) বাড়েরা মসজিদ মার্কেট এলাকার বাসিন্দা। তার বড় ভাই জাহাঙ্গীর আলম কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি। নগরে স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ জামানকে (৩৫) হত্যার ঘটনায় মেহেদী হাসানকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গতকাল রবিবার সন্ধ্যায় নগরের ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুরুজ জামানকে হত্যা করা হয়। এ সময় তার সঙ্গে ছিল সাত বছর বয়সী মেয়ে। মেয়ের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত সুরুজ জামানের চাচাতো ভাই সাদেক হোসেন অভিযোগ, জাহাঙ্গীর আলম, তার ছোট ভাই মেহেদী হাসানসহ অন্য ভাইয়েরা মিলে সুরুজ জামানকে ছুরিকাঘাতে হত্যা করেন।

পুলিশ সূত্র জানায়, সুরুজ জামানের হত্যার ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী রাতেই ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বাইপাস এলাকায় অবরোধ করেন। একপর্যায়ে তারা হত্যাকাণ্ডে অভিযুক্ত মেহেদীর বাড়িঘর ভাঙচুর করেন। পরে গভীর রাতে স্থানীয় লোকজন মেহেদীকে ধরে পিটুনি দেন। এতে তিনি গুরুতর আহত হলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মারা যান তিনি।

তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশরাফুল করিম বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবনে শিগগিরই চালু হচ্ছে আধুনিক চিকিৎসাসেবা

ময়মনসিংহে যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

আপডেট সময় ১১:৩৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬