ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবনে শিগগিরই চালু হচ্ছে আধুনিক চিকিৎসাসেবা Logo ময়মনসিংহে যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা Logo সোনাক্ষীর আপত্তিকর ছবি ছড়িয়ে গ্রেপ্তার, পুলিশের ভুলে আদালতে মুক্তির নির্দেশ Logo জাতীয়তাবাদী সংস্থার মানববন্ধনে অনুপস্থিতি, জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বললেন হেলাল খান Logo রামিসা হত্যা মামলার আপিল শুনানি শুরু আজ Logo গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিতে অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি ও বৃটেনের আহ্বান Logo ভারতে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় বেশি ঝুঁকিতে মুসলিম সম্প্রদায় Logo পোশাকখাতের মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত Logo থাইল্যান্ডের ফুকেটে অগ্নিকাণ্ডে নিহত ১১, আহত ১৬ Logo শীতকালীন সবজিতে স্বস্তি ফিরলেও মাছ-মাংসের বাজারে আগুন

গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিতে অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি ও বৃটেনের আহ্বান

গাজাজুড়ে অবিলম্বে ও নির্বিঘ্নে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি ও বৃটেন। তারা বলেছে, সাম্প্রতিক বন্যা গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। রোববার ওই চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন। অবরুদ্ধ গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলের সর্বশেষ সতর্কবার্তা এটি। বিবৃতিতে বলা হয়েছে, গাজার মানুষের জরুরিভিত্তিতে আশ্রয় ও মানবিক সহায়তা প্রয়োজন। অথচ ১ লাখ ৫০ হাজার তাঁবু এবং অন্যান্য অত্যাবশ্যকীয় সরঞ্জাম সীমান্তে আটকে রাখা হয়েছে। এসব গাজায় প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি।সংবাদ পড়ুন

বহু বছর ধরে গাজায় পণ্য প্রবেশ ও রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপ করে রেখেছে ইসরাইল। এই ভূখণ্ডে ২০ লাখেরও বেশি মানুষের বসবাস। তবে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় গণহত্যামূলক যুদ্ধ শুরু করার পর ইসরাইল ফিলিস্তিনি ভূখণ্ডটির ওপর পূর্ণাঙ্গ অবরোধ আরোপ করেছে। এর ফলে খাদ্য ও পানির মতো অত্যাবশ্যকীয় পণ্য প্রবেশের ক্ষেত্রেও বাধা সৃষ্টি করা হয়েছে। জেনেভা কনভেনশন অনুযায়ী, বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা থেকে বঞ্চিত করা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

রোববারের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আমরা ইসরাইল সরকারকে অবিলম্বে বিলম্ব বন্ধ করার এবং গাজাজুড়ে দ্রুত, তাৎক্ষণিক ও নির্বিঘ্নে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেয়ার আহ্বান জানাচ্ছি। চলতি মাসে ভারী বৃষ্টিতে গাজায় হাজার হাজার তাঁবু ভেসে গেছে। এতে বহু মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, এই পরিস্থিতি সম্পূর্ণভাবে পরিবর্তন করা সম্ভব। শীত পুরোপুরি নেমে আসার আগে পদক্ষেপ নেয়ার এখনো সময় আছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজায় ১৯ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত। তাদের অনেকেই একাধিকবার বাস্তুচ্যুতির শিকার হয়েছেন।

১লা নভেম্বর পর্যন্ত রেড ক্রস ও জাতিসংঘের সঙ্গে সমন্বয়কারী মানবিক সংস্থা গ্লোবাল শেল্টার ক্লাস্টারের হিসাব অনুযায়ী, গাজার বাসিন্দাদের চলতি মৌসুমের ঠাণ্ডা ও বৃষ্টিপূর্ণ আবহাওয়া মোকাবিলায় অন্তত ১৭ লাখ গদি এবং ১ লাখ ২১ হাজার তাঁবু প্রয়োজন। ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধের সময় গাজার পুরো এলাকা ও শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যেসব ভবন এখনো দাঁড়িয়ে আছে, সেগুলোর অনেকই ঝুঁকিপূর্ণ অবস্থায়। গত সেপ্টেম্বরে একটি ভবন ধসে অন্তত ২০ জন নিহত হন। ওই ভবনে আশ্রয় নিয়েছিলেন তারা। তবে আশ্রয়ের সংকট চলমান মানবিক বিপর্যয়ের একমাত্র কারণ নয়।

ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধ শুরু হওয়ার পর গাজার কয়েক লাখ ফিলিস্তিনি দারিদ্র্যের মধ্যে নিমজ্জিত হয়েছেন। যুদ্ধ ও ইসরাইলের কঠোর অবরোধের কারণে মানুষের আয় কমে গেছে। অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আকাশচুম্বী। রোববারের এই বিবৃতির আগে শুক্রবার অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক দেশীয় দল (হিউম্যানিটারিয়ান কান্ট্রি টিম) একই ধরনের আহ্বান জানায়। দলটি লিখেছে, গাজায় সর্বশেষ বৃষ্টিঝড়ের ভয়াবহ প্রভাব এড়ানো সম্ভব ছিল। বিবৃতিতে আরও বলা হয়, শুধু ঝড়ের কারণে নয়, বরং নীতিগত সিদ্ধান্তের কারণে শিশু ও প্রাপ্তবয়স্করা নিহত হয়েছেন। গুরুত্বপূর্ণ পরিষেবা বন্ধ হয়ে গেছে এবং হাজার হাজার পরিবারের আশ্রয়স্থল প্লাবিত হয়েছে, ভেসে গেছে কিংবা ছিন্নভিন্ন হয়ে পড়েছে।

ইউরোপীয় ইউনিয়নও শনিবার একটি বিবৃতি প্রকাশ করে গাজার মানবিক সংকট নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে। ইসরাইলের প্রতি মানবিক সহায়তা প্রবেশের জন্য ‘অবিলম্বে ও নির্বিঘ্নে প্রবেশাধিকার’ নিশ্চিত করা এবং গাজার সব সীমান্ত ক্রসিং পুনরায় খুলে দেয়ার আহ্বান জানিয়েছে ইইউ। রোববারের যৌথ আহ্বানে সব পক্ষকে গাজার জন্য সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নেরও আহ্বান জানানো হয়েছে। ২০২৫ সালে উন্মোচিত ওই পরিকল্পনায় ইসরাইল ও হামাসের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতির কথা বলা হয়েছিল।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবনে শিগগিরই চালু হচ্ছে আধুনিক চিকিৎসাসেবা

গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিতে অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি ও বৃটেনের আহ্বান

আপডেট সময় ১১:৩১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬