ঢাকা ১২:০০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঝিনাইদহে রেলস্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপ Logo ৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তুলছে সরকার Logo ভিনির সাবেক প্রেমিকার সঙ্গে নেইমারের ঘনিষ্ঠতার গুঞ্জন Logo গাজীপুরে ১৭ কারখানা বন্ধ, ১২ প্লাটুন বিজিবি মোতায়েন Logo নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবনে শিগগিরই চালু হচ্ছে আধুনিক চিকিৎসাসেবা Logo ময়মনসিংহে যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা Logo সোনাক্ষীর আপত্তিকর ছবি ছড়িয়ে গ্রেপ্তার, পুলিশের ভুলে আদালতে মুক্তির নির্দেশ Logo জাতীয়তাবাদী সংস্থার মানববন্ধনে অনুপস্থিতি, জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বললেন হেলাল খান Logo রামিসা হত্যা মামলার আপিল শুনানি শুরু আজ Logo গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিতে অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি ও বৃটেনের আহ্বান

ভিনির সাবেক প্রেমিকার সঙ্গে নেইমারের ঘনিষ্ঠতার গুঞ্জন

ব্রাজিলিয়ান ফুটবলের দুই তারকা নেইমার জুনিয়র ও ভিনিসিয়ুস জুনিয়রকে ঘিরে এবার নতুন আলোচনা। ভিনিসিয়ুসের সাবেক প্রেমিকা ও ব্রাজিলের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে নেইমারের ঘনিষ্ঠতার খবর ছড়িয়ে পড়েছে।

অভিযোগ, গত ৬ নভেম্বর সাও পাওলোতে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে দুজনকে বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে। এমনকি তাদের চুম্বনের গুঞ্জনও ছড়িয়েছে। তবে বিষয়টি সামনে আসতেই সরাসরি অস্বীকার করেছেন নেইমার ও ভার্জিনিয়া।

ব্রাজিলের সংবাদমাধ্যম মেত্রোপোলেসের সাংবাদিক ফাবিয়া অলিভেইরা প্রথম এ খবর প্রকাশ করেন।

তার প্রতিবেদনে বলা হয়, সাও পাওলোয় ফর্মুলা ওয়ান গ্রাঁ প্রির আগে ৬ নভেম্বর একটি ব্যক্তিগত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেইমার ও ভার্জিনিয়া। সেখানে অতিথিদের মুঠোফোন ব্যবহারের ওপর কড়াকড়ি ছিল।

প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়, অনুষ্ঠানে দুজনের ঘনিষ্ঠতা চোখে পড়ার মতো ছিল। একপর্যায়ে সোফায় বসে থাকা নেইমারের ওপর ভার্জিনিয়াকে নাচতেও দেখা যায় বলে উল্লেখ করা হয়।

ওই অনুষ্ঠানে দুজনের প্রচুর মদ্যপানের কথাও উঠে এসেছে প্রতিবেদনে। তবে এসব অভিযোগের পক্ষে কোনো ছবি বা ভিডিও প্রকাশিত হয়নি।

খবরটি ছড়িয়ে পড়ার পর সাংবাদিক লুইজ বাচ্চির সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে মন্তব্য করেছেন নেইমার। সেখানে তিনি লিখেছেন, ‘এমনটা করো না, বন্ধু। আমি এখন খুব শান্তিতে ও আনন্দে আছি।

আমাকে অর্থহীন কোনো বিতর্কে জড়িও না।’

পরে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম পেজেও বিষয়টি খোলাসা করেছেন নেইমার, ‘আমি সাধারণত আমার স্টোরিতে এ ধরনের বিষয় নিয়ে কথা বলি না। কিন্তু এবার সীমা ছাড়িয়ে গেছে। অন্য একজনের সঙ্গে আমার সম্পর্কের খবর প্রকাশিত হচ্ছে, আর আমি তা অস্বীকার করছি। মানুষ যে বাস্তবতার চেয়ে নামের জনপ্রিয়তা ও আলোচনায় থাকাকেই বেশি গুরুত্ব দিচ্ছে, সেটি দুঃখজনক।’

এরপর নেইমার আরো লিখেছেন, ‘আমার দল ইতিমধ্যে নিজেদের অবস্থান জানিয়েছে। কিন্তু এবার বিষয়টির চূড়ান্ত জবাব দিতে আমাকে নিজেই আসতে হলো। সবাইকে শুভেচ্ছা। এবার আমাকে শান্তিতে পোকার খেলতে দিন।’

নেইমারের পাশাপাশি অভিযোগ অস্বীকার করেছেন ভার্জিনিয়ার প্রতিনিধিরাও। তার গণমাধ্যম দলের পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, ‘ভার্জিনিয়া ফনসেকা প্রকাশিত তথ্যগুলোর তীব্র প্রতিবাদ জানাচ্ছে। এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ভিত্তিহীন গুঞ্জন অস্বীকার করতে হচ্ছে ভার্জিনিয়াকে—এমন ঘটনা এবারই প্রথম নয়। কয়েক দিন আগেও আর্জেন্টাইন রেসিং ড্রাইভার ফ্রাঙ্কো কোলাপিন্তোর সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছড়ানো হয়েছিল। অথচ প্রতিযোগিতা শেষ হওয়ামাত্র তিনি ব্রাজিল ছেড়ে চলে যান।’

এদিকে ব্যক্তিগত জীবন নিয়ে এমন আলোচনা যখন চলছে, তখন নেইমারের জীবনসঙ্গী ব্রুনা বিয়ানকার্দি তাদের তৃতীয় সন্তানের অপেক্ষায়। তাদের অনাগত সন্তানের নাম মারিয়াহ।

অন্যদিকে ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকেই ভার্জিনিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে ব্রাজিলের সংবাদমাধ্যমে নানা আলোচনা চলছে। ভার্জিনিয়া তার সাবেক স্বামী জে ফেলিপের কাছে ফিরে গেছেন এবং শিগগিরই তারা আবার বিয়ে করতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে।

ব্রাজিলের খেলা থাকায় এই মুহূর্তে সিঙ্গাপুরে আছেন ভিনিসিয়ুস। আগামীকাল বিকেলে স্বাগতিকদের মুখোমুখি হবে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে রেলস্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপ

ভিনির সাবেক প্রেমিকার সঙ্গে নেইমারের ঘনিষ্ঠতার গুঞ্জন

আপডেট সময় ১১:৫২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬