ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তুলছে সরকার Logo ভিনির সাবেক প্রেমিকার সঙ্গে নেইমারের ঘনিষ্ঠতার গুঞ্জন Logo গাজীপুরে ১৭ কারখানা বন্ধ, ১২ প্লাটুন বিজিবি মোতায়েন Logo নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবনে শিগগিরই চালু হচ্ছে আধুনিক চিকিৎসাসেবা Logo ময়মনসিংহে যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা Logo সোনাক্ষীর আপত্তিকর ছবি ছড়িয়ে গ্রেপ্তার, পুলিশের ভুলে আদালতে মুক্তির নির্দেশ Logo জাতীয়তাবাদী সংস্থার মানববন্ধনে অনুপস্থিতি, জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বললেন হেলাল খান Logo রামিসা হত্যা মামলার আপিল শুনানি শুরু আজ Logo গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিতে অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি ও বৃটেনের আহ্বান Logo ভারতে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় বেশি ঝুঁকিতে মুসলিম সম্প্রদায়

জবির আন্দোলনে উমামার কণ্ঠে একাত্মতা, ৩ দফা দাবিতে জোরালো সংহতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলনে পূর্ণ সংহতি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। এর আগে গতকাল অন্তর্বর্তী সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়ে উমামা বলেছিলেন, ‘সাবধান, ছাত্রদের গায়ে যাতে একটা টোকাও না লাগে।’

আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি আগামী অর্থবছর থেকে কার্যকর করাসহ তিন দফা দাবি পূরণে প্রধান উপদেষ্টার বাসভবনের কাছে অবস্থান করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। গতকাল তাদের ঘোষিত লংমার্চ কর্মসূচিতে লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছুঁড়ে পুলিশ। এতে শিক্ষকসহ বহু শিক্ষার্থী আহত হয়।

কোটা সংস্কার আন্দোলন থেকে সৃষ্ট বৈষ্যম্যবিরোধী আন্দোলন থেকে শুরু করে সরকার পতনের এক দফা দাবিতে পুরান ঢাকা অচল করে দিয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।  শুধু তাই নয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকায় আন্দোলনের কেন্দ্রবিন্দুতে জবির শিক্ষার্থীরা অবদান রেখেছিলেন। কিন্তু গণঅভ্যুত্থানের অন্তর্বর্তী সরকার সেই শিক্ষার্থীদের ওপর লাঠিপেটা করেছে।

বৃহস্পতিবার (১৫ মে) এক ফেসবুকে পোস্টে উমামা লিখেছেন, ‘আমি উমামা ফাতেমা, একজন ছাত্রনেতৃত্ব ও জুলাই গণঅভ্যুত্থানের একজন অংশীদার হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩ দফা দাবির প্রতি পূর্ণ সংহতি জ্ঞাপন করলাম।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তুলছে সরকার

জবির আন্দোলনে উমামার কণ্ঠে একাত্মতা, ৩ দফা দাবিতে জোরালো সংহতি

আপডেট সময় ০৪:৩৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫