ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবনে শিগগিরই চালু হচ্ছে আধুনিক চিকিৎসাসেবা Logo ময়মনসিংহে যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা Logo সোনাক্ষীর আপত্তিকর ছবি ছড়িয়ে গ্রেপ্তার, পুলিশের ভুলে আদালতে মুক্তির নির্দেশ Logo জাতীয়তাবাদী সংস্থার মানববন্ধনে অনুপস্থিতি, জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বললেন হেলাল খান Logo রামিসা হত্যা মামলার আপিল শুনানি শুরু আজ Logo গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিতে অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি ও বৃটেনের আহ্বান Logo ভারতে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় বেশি ঝুঁকিতে মুসলিম সম্প্রদায় Logo পোশাকখাতের মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত Logo থাইল্যান্ডের ফুকেটে অগ্নিকাণ্ডে নিহত ১১, আহত ১৬ Logo শীতকালীন সবজিতে স্বস্তি ফিরলেও মাছ-মাংসের বাজারে আগুন

জাতীয়তাবাদী সংস্থার মানববন্ধনে অনুপস্থিতি, জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বললেন হেলাল খান

এফডিসি প্রাঙ্গণে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়ক ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার আহ্বায়ক হেলাল খান। রোববার (১৫ নভেম্বর) বিকেলে মানববন্ধনে জয় চৌধুরীসহ শিল্পী সমিতির কয়েকজন সদস্যের অনুপস্থিতিকে কেন্দ্র করে তাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

জানা গেছে, পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে এদিন এফডিসির প্রধান ফটকের সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে এফডিসিতে অবস্থান করলেও পূর্বঘোষিত কর্মসূচিতে জয় চৌধুরীসহ শিল্পী সমিতির কয়েকজন সদস্য অংশ নেননি। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হন আয়োজকদের কয়েকজন।

মানববন্ধন শেষে শিল্পী সমিতির কার্যালয়ের সামনে গিয়ে জয় চৌধুরীসহ কয়েকজনের কাছে অনুপস্থিতির কারণ জানতে চান হেলাল খান। জয় বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করলেও তাতে সন্তুষ্ট হননি হেলাল। এ সময় তাকে উদ্দেশ করে ‘তুই ফ্যাসিস্ট, স্বৈরাচারের দোসর’ বলে মন্তব্য করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে হেলালকে এফডিসি ফ্যাসিস্টমুক্ত করার কথাও বলতে শোনা যায়। জয় ছাড়াও সেখানে উপস্থিত অন্য কয়েকজনের প্রতিও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এ বিষয়ে জয় চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, পুরো ঘটনাটি ভুল-বোঝাবুঝির কারণে হয়েছে। শিল্পী সমিতির সামনে বসে থাকা কয়েকজন ব্যক্তি চিত্রনায়ক ডি এ তায়েবের ভক্ত ছিলেন। ডি এ তায়েবকে সমর্থন করে কথা বলায় এবং মানববন্ধনে যেতে দেরি হওয়ায় হেলাল খান রাগ করে তাকে ফ্যাসিস্ট বলেছেন বলে দাবি করেন জয়।

ঘটনাটি নিয়ে চলচ্চিত্রসংশ্লিষ্টদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। কারণ, চলচ্চিত্রের ১৯টি সংগঠন নিয়ে গঠিত সম্মিলিত প্ল্যাটফর্ম ‘উনিশ সংগঠন’-এর আহ্বায়ক হেলাল খান, সদস্যসচিব শিল্পী সমিতির সভাপতি শিবা শানু এবং মুখপাত্র জয় চৌধুরী। একই সাংগঠনিক প্ল্যাটফর্মের দায়িত্বশীলদের মধ্যে এমন বিরোধকে ইতিবাচকভাবে দেখছেন না সংশ্লিষ্টরা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবনে শিগগিরই চালু হচ্ছে আধুনিক চিকিৎসাসেবা

জাতীয়তাবাদী সংস্থার মানববন্ধনে অনুপস্থিতি, জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বললেন হেলাল খান

আপডেট সময় ১১:৩৫:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬