ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান Logo মেধাস্বত্ব সুরক্ষার মাধ্যমে রপ্তানি বহুমুখীকরণে সরকার নানা উদ্যোগ নিয়েছে: শিল্পমন্ত্রী Logo অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান Logo ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে ৩ জন নিহত Logo না ফেরার দেশে সাংবাদিক কাজিম রেজা Logo ৫৯ দস্যুর আত্মসমর্পণ অস্ত্রধারী এবং সন্ত্রাসীদের কোনো ছাড় নেই : র‌্যাবের মহাপরিচালক Logo তৈরি পোশাক রপ্তানি খাতের সমস্যা দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্রপতির Logo কানাডায় গ্লোবাল ফেস্টে লাল-সবুজের পতাকা Logo ২০২৭ শিক্ষাবর্ষে বিনামূল্যের পাঠ্যবই কিনতে ৭৩৯ কোটি টাকা অনুমোদন Logo হোয়াটসঅ্যাপে এলো নতুন ফিচার

কানাডায় গ্লোবাল ফেস্টে লাল-সবুজের পতাকা

হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে কানাডার ক্যালগেরিতে বিশ্বের বিভিন্ন দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘গ্লোবাল ফেস্ট’ ২০২৬-এ অংশ নিয়েছে বাংলাদেশ। ‘বিসসি’র উদ্যোগে এ উৎসবে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হয়।

চার দিনব্যাপী ‘গ্লোবাল ফেস্ট’ ২০২৬ উপলক্ষে প্রবাসী বাংলাদেশিরা দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতির বিভিন্ন উপাদান দিয়ে সাজিয়েছেন বাংলাদেশ প্যাভিলিয়ন। উৎসবের প্রতিদিনই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল লক্ষণীয়। কানাডার অন্যতম বৃহৎ এই লোকজ ও বহুসাংস্কৃতিক উৎসব বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য বিভিন্ন ভাষাভাষী ও সংস্কৃতির মানুষের কাছে ব্যাপক আকর্ষণ সৃষ্টি করে।

এ বছর নাচ, গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশিরা দেশের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন। বিশেষ করে প্রবাসী বাংলাদেশি শিশু-কিশোর ও তরুণদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

আতশবাজি, বিভিন্ন দেশের আকর্ষণীয় সাংস্কৃতিক উপস্থাপনা এবং সুরের মূর্ছনায় একাকার হয়ে ওঠে বহুসংস্কৃতির এই মিলনমেলা। বহুজাতিক সম্প্রদায়ের বৈচিত্র্যকে সমর্থন, ভিন্ন সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন এবং সমতার মূল্যবোধকে তুলে ধরাই ছিল ‘গ্লোবাল ফেস্ট’-এর মূল উদ্দেশ্য।

আয়োজকরা জানান, বিশ্বের মানুষের সামনে বাংলাদেশের লাল-সবুজের পতাকা এবং দেশের সমৃদ্ধ সংস্কৃতি তুলে ধরতে পেরে তারা গর্বিত। প্রবাসী বাংলাদেশিদের সন্তানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেশের প্রতি তাদের ভালোবাসা ও মমত্ববোধেরই প্রমাণ। তারা বলেন, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে চান তারা। তাদের মতে, এ ধরনের আয়োজন বাংলাদেশ ও কানাডার মানুষের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধন আরও সুদৃঢ় করবে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান

কানাডায় গ্লোবাল ফেস্টে লাল-সবুজের পতাকা

আপডেট সময় ০৮:২৮:২১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬