ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৬ দিনের সফরে কাল অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির Logo অবাধ ও গ্রহণযোগ্য ছিল ত্রয়োদশ সংসদ নির্বাচন : স্পিকার Logo দেশের আরও ১০ জেলায় চালু হবে নিউক্লিয়ার মেডিসিন সেবা Logo রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ৮০ তলা পিআইএফ টাওয়ার Logo গ্যাব্রিয়েলকে দলে নিলে বিপদে পড়তো বায়ার্ন Logo সীতাকুণ্ডে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু Logo যুক্তি-পাল্টা যুক্তিতে মুখর মাইলস্টোন কলেজের বিতর্ক প্রতিযোগিতা Logo আইসিজের রায়ে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর নতুন চাপ তৈরি হলো Logo কাস্টমস কর্মকর্তা মতিউরের স্ত্রীর সাড়ে ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ Logo দীপিকার ৮ ঘণ্টা কাজের দাবিতে আলিয়ার সমর্থন

কিস্তির টাকা তুলতে গিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ, এনজিওকর্মী আটক

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. রাকিবুল ইসলাম (২৩) নামের এক এনজিও মাঠকর্মীকে আটক করেছে পুলিশ। 

সোমবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রাধানগর কলোনী এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত রাকিবুল ইসলাম পিরোজপুর সদর উপজেলার কালিটাটি বটতলা (পশ্চিম ডুবুরি তলা) গ্রামের মো. দেলোয়ার তালুকদারের ছেলে। তিনি ভোলাহাটে ‘রিক’ (Resource Integration Centre) নামক একটি এনজিওতে মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে ছয় বছর বয়সী শিশুটি নিজ বাড়িতে একা ছিল। এ সময় ঋণের কিস্তির টাকা তোলার উদ্দেশে এনজিওকর্মী রাকিবুল ইসলাম তাদের বাড়িতে যান। ঘরে কোনো বড় মানুষ না থাকার সুযোগে অভিযুক্ত রাকিবুল ওই শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দাদের সহায়তায় শিশুটিকে উদ্ধার করা হয়। বিষয়টি পুলিশকে জানানো হলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত রাকিবুল ইসলামকে আটক করে ভোলাহাট থানা পুলিশ।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করেছে এবং অভিযুক্ত এনজিওকর্মীকে আটক করতে সক্ষম হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

৬ দিনের সফরে কাল অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির

কিস্তির টাকা তুলতে গিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ, এনজিওকর্মী আটক

আপডেট সময় ০৬:১৭:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬