ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিগত আমলে আলেম-ওলামাদের জঙ্গি তকমা দিয়ে অসম্মানিত করা হতো: দুলু Logo ১৫ নভেম্বর এমপি ওসমান ফারুকের পদত্যাগপত্র পেয়েছি : স্পিকার Logo ওসমান ফারুকের আসন শূন্য ঘোষণা করে গেজেট জারি Logo পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর Logo কোস্টারিকার বিপক্ষে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ Logo ওয়াশিংটনে বোমা হামলার পরিকল্পনা করছে ইরান Logo ১ হাজার বৈদ্যুতিক বাস আমদানির পরিকল্পনা সরকারের Logo রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির Logo হাসপাতাল থেকে বাসায় ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী Logo উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার

পিএসএলে আলী রাজার হ্যাটট্রিক

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের আজকের ম্যাচে মুখোমুখি হয়েছে করাচি কিংস ও পেশোয়ার জালমি। আর এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন পেশোয়ারের তরুণ পেসার আলী রাজা। এবারের আসরের প্রথম হ্যাটট্রিক এটিই।

টস হেরে ব্যাটিংয়ে নেমে করাচি কিংস শুরুটা বেশ ভালোই করেছিল। ওপেনার ডেভিড ওয়ার্নার ১১ রান করে আলী রাজার বলে বোল্ড হলেও জেসন রয় অন্যপ্রান্ত থেকে আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান। নিজের নবম পিএসএল ফিফটি তুলে নিয়ে রয় খেলেন ৫১ বলে ৮৫ রানের এক বিধ্বংসী ইনিংস, যেখানে ছিল ১১টি চার ও ২টি ছক্কার মার।

মাঝপথে আজম খান ১৯ বলে ৩৫ রানের এক ক্যামিও ইনিংস খেলে দলের রানকে ১৫০’র গণ্ডি পার করান।

ইনিংসের শেষ ওভারে আসল চমক দেখান তরুণ পেসার আলী রাজা। ওভারের চতুর্থ বলে খন্দকার শাহ হিট উইকেট হয়ে সাজঘরে ফেরেন। পঞ্চম বলে শহীদ আজিজকে আউট করার পর শেষ বলে হাসান আলীকে শূন্যরানে বিদায় করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন আলী রাজা। আর করাচি কিংস নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে।

পিএসএলের ইতিহাসের প্রথম হ্যাটট্রিককারী বোলার হলেন মোহাম্মদ আমির। ২০১৬ সালে করাচির কিংসের হয়ে লাহোর কালান্দার্সের বিপক্ষে টানা তিন বলে তিন উইকেট নেন তিনি। আর এখন পর্যন্ত পিএসএলে হ্যাটট্রিক হয়েছে সাতবার। এর মধ্যে পাঁচজন পাকিস্তানি বোলার, দুইজন বিদেশি।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

বিগত আমলে আলেম-ওলামাদের জঙ্গি তকমা দিয়ে অসম্মানিত করা হতো: দুলু

পিএসএলে আলী রাজার হ্যাটট্রিক

আপডেট সময় ০৬:১৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬