সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশের আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ৩৬ জন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মূল্যস্ফীতির জন্য দায়ী নয় : বাণিজ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হাম টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এসএসসি ও সমমান পরীক্ষায় বসছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী রাষ্ট্র ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নাহিদের জোড়া আঘাত, পাওয়ার প্লেতে নিউজিল্যান্ডকে চাপে রেখেছে বাংলাদেশ

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

মিরপুরে টস জিতে ব্যাটিং নিয়ে সুবিধা করতে পারেনি নিউজিল্যান্ড। পাওয়ার প্লের ১০ ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছে বাংলাদেশ।

প্রথম চার ওভারে একটি করে মেডেন দেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। এই সময়ে নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে ছিল মাত্র ৩ রান।

পঞ্চম ওভারে তাসকিনের পঞ্চম বলে কেলি ইনিংসের প্রথম বাউন্ডারি হাঁকান। পরের বলে আরেকটি। শরিফুলও পরের ওভারের প্রথম বলে চার দেন। টানা তিন বলে চার মারলেও রানের গতি বাড়েনি।

অষ্টম ওভারে বল হাতে নিয়েই নাহিদ রানা সাফল্য পান। হেনরি নিকোলসকে ১৩ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন বাংলাদেশি পেসার। পরের ওভারেও প্রথম বলে তিনি উইল ইয়াংকে (৭) সৌম্য সরকারের ক্যাচ বানান। দলীয় ২৫ ও ২৮ রানে দুটি উইকেট হারায় কিউইরা। প্রথম দুই ওভারে নাহিদ ১ রান দিয়ে এক মেডেনে দুই উইকেট তুলে নেন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com