ঢাকা ১২:২৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির জোড়া গোলে মায়ামির দাপুটে জয়

নতুন কোচের অভিষেক, আর সেই ম্যাচেই দাপুটে জয় পেল ইন্টার মায়ামি। দলের প্রাণভোমরা লিওনেল মেসির জোড়া গোলে কলোরাডোকে ৩-২ ব্যবধানে হারিয়েছে মায়ামি। হঠাৎ করেই কোচের দায়িত্বে আসেন গুইলেরমো হয়োস। জাভিয়ের মাচেরানোর পদত্যাগের পর দায়িত্ব পাওয়া এই কোচের প্রথম ম্যাচেই জয় তুলে নিয়ে নতুন সূচনার ইঙ্গিত দিয়েছে দলটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মায়ামি। ১৩তম মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন মেসি। প্রথমার্ধের শেষ দিকে আরেকটি গোলে ব্যবধান বাড়িয়ে নেয় দল। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে কলোরাডো দল।

৫৮তম মিনিটে একটি গোল শোধ দেয় প্রতিপক্ষ। এরপর ৬২তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে সমতায় ফেরে তারা। ম্যাচ তখন হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরিণত হয়।

তবে শেষ হাসি হাসেন মেসিই। ৭৯তম মিনিটে মাঝমাঠ থেকে বল কাড়িয়ে নিয়ে দারুণ এক একক প্রচেষ্টায় গোল করে দলকে আবার এগিয়ে দেন তিনি। সেই গোলই শেষ পর্যন্ত জয়সূচক হয়ে ওঠে।

ম্যাচের শেষ দিকে একজন খেলোয়াড় কম নিয়ে খেলতে হয় মায়ামিকে। ৮৭তম মিনিটে লাল কার্ড দেখেন ইয়ানিক ব্রাইট। তবুও শেষ পর্যন্ত লিড ধরে রেখে জয় নিশ্চিত করে দলটি।

এই জয়ে টানা সাত ম্যাচ অপরাজিত থাকল মায়ামি। মৌসুমের শুরুতে হার দিয়ে যাত্রা শুরু করলেও এখন আট ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে তারা। অন্যদিকে সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ন্যাশভিল।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

মেসির জোড়া গোলে মায়ামির দাপুটে জয়

আপডেট সময় ১২:২৮:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬