বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ক্লাবের মালিক হলেন মেসি

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

দীর্ঘদিন ধরে গুঞ্জন ছিল ক্লাবের মালিক হতে যাচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। এবার সেই গুঞ্জনই সত্য হলো, স্পেনের বার্সেলোনাভিত্তিক ক্লাব ইউই কর্নেলার শতভাগ মালিকানা কিনে নিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক আনুষ্ঠানিক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।

ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, মেসির আগমন কর্নেয়ার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। শুধু মালিকানা পরিবর্তনই নয়, এই উদ্যোগের মাধ্যমে ক্লাবটির ক্রীড়া উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনায় নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে। 

বিশেষ করে তরুণ প্রতিভা গড়ে তোলা এবং স্থানীয় ফুটবল উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হবে। এই প্রকল্পটি কোনো স্বল্পমেয়াদি উদ্যোগ নয়। বরং একটি সুপরিকল্পিত ও কৌশলগত দৃষ্টিভঙ্গির অংশ হিসেবে মেসি কর্নেয়াকে এগিয়ে নিতে চান। কাতালোনিয়া অঞ্চলে ফুটবল উন্নয়ন এবং স্থানীয় খেলোয়াড়দের সুযোগ করে দেয়ার বিষয়টিও এই পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ।

উল্লেখযোগ্য বিষয় হলো, কর্নেয়া ক্লাবটি আগে থেকেই প্রতিভা তৈরির জন্য পরিচিত। এখান থেকেই উঠে এসেছেন জর্ডি আলবা, জেরার্ড মার্টিন এবং ডেভিড রায়ার মতো খেলোয়াড়রা, যারা পরবর্তীতে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোতে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন।

বর্তমানে স্পেনের পঞ্চম স্তরের লিগে খেলা কর্নেয়া গ্রুপ ফাইভের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। মেসির মতো কিংবদন্তির হাতে ক্লাবটির দায়িত্ব যাওয়ায় ভবিষ্যতে তাদের আরও উচ্চতায় পৌঁছানোর সম্ভাবনা দেখছেন ফুটবল বিশ্লেষকরা।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com