বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের ২ বিলিয়ন ডলার প্রয়োজন লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার কয়েক হাজার অমুক্তিযোদ্ধা বাদ পচন রোধ করা গেলে আমরা পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাব : কৃষিমন্ত্রী ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে নিয়ন্ত্রণে আনা হবে: শিক্ষামন্ত্রী ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী দুর্নীতির লাগাম টানতে ১১ কৌশলে ভূমি মন্ত্রণালয় : সংসদে মন্ত্রী মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রমবাজারের সন্ধানে সুনির্দিষ্ট পরিকল্পনা আছে সরকারের : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা আবার শুরুর ‘প্রবল সম্ভাবনা’ দেখছেন জাতিসংঘ মহাসচিব বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম আন্দামান সাগরে নৌকাডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০

যুক্তরাষ্ট্রেই খেলতে হবে ইরানকে, জানিয়ে দিলো ফিফা

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা ফুটবল বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো মেক্সিকোয় সরানোর অনুরোধ করেছিল ইরান। তবে সেটি নাকচ করে দিয়েছে ফিফা। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম বিষয়টি নিশ্চিত করেছেন।

গত মাসে ইরান ফুটবল ফেডারেশন (এফএফআইআরআই) তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে ইরানের ভেন্যুতে আয়োজনের দাবি জানালেও ফিফা জানিয়ে দিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী সব ম্যাচই অনুষ্ঠিত হবে এবং মেক্সিকোয় ম্যাচ সরানোর কোনো সুযোগ নেই।

শুক্রবার মেক্সিকো সিটিতে এক সংবাদ সম্মেলনে শেইনবাউম বলেন, ‘ফিফা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে যে ম্যাচগুলো নির্ধারিত ভেন্যু থেকে সরানো যাবে না। এটি করলে লজিস্টিক জটিলতা তৈরি হবে।’

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালায় ইরানে। পাল্টা জবাব হিসেবে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে হামলা চালায়। পরে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি।

এমন উত্যপ্ত পরিস্থিতিতে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইরান ফুটবল ফেডারেশন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে মন্তব্য করেন যে ইরানের জন্য বিশ্বকাপে অংশ নেওয়া, ‘নিরাপদ নাও হতে পারে।’

এর জবাবে এফএফআইআরআই সভাপতি মেহদি তাজ বলেন, নিরাপত্তা নিশ্চিত না হলে তারা যুক্তরাষ্ট্রে যাবে না।

আসন্ন বিশ্বকাপে ইরান রয়েছে গ্রুপ ‘জি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম, মিশর ও নিউজিল্যান্ড।

তাদের গ্রুপ ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে অনুষ্ঠিত হওয়ার কথা — দুটি লস অ্যাঞ্জেলেসে (১৫ ও ২১ জুন) এবং একটি সিয়াটলে (২৬ জুন)।

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোও স্পষ্ট করে বলেছেন, ‘ড্র অনুযায়ী ম্যাচগুলো নির্ধারিত ভেন্যুতেই হবে। ইরান বিশ্বকাপে অংশ নেবে এবং দলটির সঙ্গে কথা বলেও সবকিছু স্বাভাবিক আছে।’

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com