ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বেনাপোলে বিএনপির জনসভা ও বিক্ষোভ মিছিল Logo প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী Logo নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা, মোটরসাইকেলে আগুন Logo আগৈলঝাড়ায় দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার Logo টুর্নামেন্ট থেকে বিদায়কে ‘ব্যর্থতা’ বলতে নারাজ মেসিদের কোচ Logo গাজায় ডক্টরস উইদাউট বর্ডারসের ক্লিনিকে ইসরায়েলি বিমান হামলা, নিহত ২ Logo বিজয় দিবস কর্মসূচির উদ্বোধনী সমাবেশস্থল পরিদর্শনে বিএনপির সিনিয়র নেতারা Logo মিরপুরে আওয়ামী লীগ-যুবলীগের পাঁচ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৬০ Logo স্থায়ী ব্লক বাঁধ চান গড়াইপাড়ের মানুষ Logo মিয়ানমারে স্কুলে বিমান হামলা, শিশুসহ নিহত অন্তত ৩০

সাংবাদিকরা ভুলত্রুটি ধরিয়ে দিলে প্রশাসন সংশোধন করবে : জাবি ভিসি

প্রশাসনের ভুলত্রুটি সাংবাদিকরা নির্দিষ্ট করে ধরিয়ে দেবেন এবং প্রশাসন তা সংশোধন করবে বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও স্যুভেনির ‘অনির্বাণ’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, সাংবাদিকদের কাছে প্রত্যাশা হলো তারা প্রশাসনের অ্যাকাডেমিক, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমে কোনো গাফিলতি বা ভুল পথে চলা দেখলে তা ধরিয়ে দেবেন। ব্যক্তি নূরুল ইসলামের প্রশংসার প্রয়োজন নেই, কাজের ত্রুটি সুনির্দিষ্টভাবে তুলে ধরতে হবে। নেগেটিভ নিউজটাকে পজিটিভ করার একটা সুযোগ দিয়ে আগে জানাবেন, তারপর নিউজ করবেন।

তিনি আরও বলেন, জাতি মনে করে জাহাঙ্গীরনগরে শুধু নেতিবাচক ঘটনাই ঘটে, অথচ বিশ্ববিদ্যালয়ে অনেক ইতিবাচক কাজও হচ্ছে। বড় বড় কথা বলে কোনো ভিসিই বিশ্ববিদ্যালয় বদলাতে পারবে না, যতক্ষণ না আমরা সবাই ঠিক হব।

জাবিসাসের বর্তমান সভাপতি মাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামসুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা এবং জাবিসাসের উপদেষ্টা অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী ও জাকসুর সাবেক নেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস) ১৯৭২ সালে প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ৫৫ বছর ধরে ক্যাম্পাসের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রেখে আসছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বেনাপোলে বিএনপির জনসভা ও বিক্ষোভ মিছিল

সাংবাদিকরা ভুলত্রুটি ধরিয়ে দিলে প্রশাসন সংশোধন করবে : জাবি ভিসি

আপডেট সময় ০৫:১৬:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬