ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কাবিলার মুখে হয়তো ‘আঁর ইভা’ ডাক আর শোনা হবে না : ইভানা Logo প্রধানমন্ত্রী তারেক রহমানকে সংযুক্ত আরব আমিরাত সফরের আমন্ত্রণ Logo যুদ্ধের অবসানে হুথিদের আলোচনায় আসার আহ্বান সৌদি জোটের Logo সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ৫ দিনের রিমান্ডে Logo বাগেরহাট থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ Logo জনগণের ন্যায়সংগত অধিকার অস্বীকার করা ফিলিস্তিনি সংকটের মূল কারণ Logo গোবিপ্রবির চার প্রকল্প আরএডিপির সবুজ পাতায় অন্তর্ভুক্তির সুপারিশ Logo সমুদ্রসীমার নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার শপথ নিলেন ৪৬৭ নবীন নাবিক Logo আইন-শৃঙ্খলা অবনতির অপচেষ্টা কঠোর হাতে দমনের নির্দেশ আইজিপির Logo ৭০ শতাংশ চিকিৎসক দায়িত্বে নেই, ৮ শতাধিক কিটের হিসাবেও গরমিল

যুদ্ধের অবসানে হুথিদের আলোচনায় আসার আহ্বান সৌদি জোটের

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা জাতিসংঘ-সমর্থিত শান্তি পরিকল্পনায় সম্মত হলে যুদ্ধ ‘আগামীকালই’ শেষ হতে পারে। তবে তাদের আলোচনার টেবিলে আনতে যতদিন প্রয়োজন ততদিন সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক চাপ বজায় রাখবে বলে জানিয়েছেন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি।

রোববার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইয়েমেন সরকারের অস্থায়ী রাজধানী এডেনকে ঘিরে রিয়াদ একটি ‘রেড লাইন’ এঁকে দিয়েছে। হুথি যোদ্ধারা আঘাত হানার কাছাকাছি অবস্থানে চলে আসায় এই বন্দরনগরী রক্ষায় জোট ‘যা করা প্রয়োজন তার সবই করবে’ বলে সতর্ক করে দিয়েছেন তিনি।

হুথিদের সঙ্গে সৌদি জোটের ক্রমবর্ধমান এই সংঘাত বৃহত্তর ইরান যুদ্ধের সবচেয়ে ভয়াবহ যুদ্ধক্ষেত্র হিসেবে আবারও সামনে এসেছে। এতে ইয়েমেনে হাজার হাজার মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হচ্ছেন। অন্যদিকে, সৌদি আরবকে রিয়াদের অফিস ভবনসহ বিভিন্ন স্থাপনায় হামলার মুখে পড়তে হচ্ছে।

বেসামরিক ও অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে হুথিদের হামলার পাশাপাশি লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচলে বিঘ্ন ঘটছে। যে কারণে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং ওয়ার্ল্ড এক্সপো ২০৩০-এর মতো বড় আন্তর্জাতিক আয়োজন সফলভাবে করার ক্ষেত্রে সৌদি আরবের প্রচেষ্টাকে হুমকির মুখে ফেলছে।

চলতি মাসের শুরুর দিকে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদের সঙ্গে হুথিদের যুদ্ধ আগামী বছর পর্যন্ত গড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হুথি-নিয়ন্ত্রিত সানা দখল করার লড়াইয়ে অগ্রসর হওয়ার যে প্রাথমিক লক্ষ্য সৌদি-সমর্থিত ইয়েমেন সরকার নিয়েছিল, হুথিরা তা নস্যাৎ করে দিয়েছে। বর্তমানে নিজেদের অস্থায়ী রাজধানী এডেন রক্ষা এবং তাইজ শহরে হুথিদের আরোপিত অবরোধ গুঁড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করছে ইয়েমেনের সরকার।

মালিকি বলেন, সবচেয়ে ভালো সমাধান হলো রাজনৈতিক সমাধান। কিন্তু তাদের লক্ষ্য অর্জনে আমাদের ইয়েমেন সরকারকে সমর্থন দিতে হবে। জাতিসংঘ-সমর্থিত এক শান্তি পরিকল্পনার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, হুথিরা যদি ইয়েমেন সরকারের সঙ্গে রোডম্যাপে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে যুদ্ধ আগামীকালই শেষ হতে পারে।

তিনি বলেন, ততদিন পর্যন্ত গোষ্ঠীটির ওপর চাপ সৃষ্টি এবং আচরণ পরিবর্তনে বাধ্য করতে জোট সামরিক শক্তির ওপর নির্ভর করবে। এ জন্য স্থলভাগে ইয়েমেনি বিভিন্ন ইউনিটকে ২৪ ঘণ্টা সার্বক্ষণিক বিমান সহায়তা এবং সৌদি আরবের বিভিন্ন শহরে হুমকি সৃষ্টি করার ক্ষেত্রে হুথিদের সক্ষমতা ধ্বংস করা হবে। তিনি বলেন, আমরা থিয়েটার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (টিবিএম) এবং পাশাপাশি লঞ্চার ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ইউএভির কিছু যন্ত্রাংশ ভেঙে ফেলার ও ধ্বংস করার লক্ষ্য অর্জন করছি।

যদিও হুথি বিদ্রোহীরা বলেছেন, ইয়েমেন সরকারকে প্রশিক্ষণ, অস্ত্র, অর্থের জোগান ও আংশিকভাবে রিয়াদে আশ্রয় দেওয়া বন্ধ করতে হবে সৌদি আরবকে। পাশাপাশি বিমান ও সমুদ্রবন্দরের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানিয়েছে গোষ্ঠীটি।

ইরান-সমর্থিত হুথিরা রাজধানী সানা দখল করার পর দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে পুনর্বহালে সৌদি আরব প্রথম ২০১৫ সালে আরব জোটের নেতৃত্বে ইয়েমেনে হস্তক্ষেপ করে। বছরের পর বছর রক্তক্ষয়ী সংঘাতের পর ২০২২ সালের একটি যুদ্ধবিরতি চলতি বছরের শুরুর দিকে লড়াই পুনরায় শুরু হওয়ার আগপর্যন্ত কার্যকর ছিল।

যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর থেকে হুথিরা বাব আল-মান্দেব প্রণালির কাছে লোহিত সাগর উপকূলের গুরুত্বপূর্ণ অংশ দখল এবং পার্বত্য শহর তাইজকে ঘিরে রেখেছে। দেশটির এই বিদ্রোহী গোষ্ঠী বর্তমানে এডেন থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে। সাম্প্রতিক সময়ে সরকারি বাহিনীর ক্ষয়ক্ষতি সত্ত্বেও যুদ্ধের মোড় ঘোরানোর সহায়তায় ইয়েমেনে সৌদি স্থলসেনা মোতায়েন করার ধারণা নাকচ করে দিয়েছেন মালিকি।

ইয়েমেন সরকারি বাহিনীর প্রয়োজনীয় জনবল এবং সামরিক সক্ষমতা রয়েছে জানিয়ে মালিকি বলেন, তাদের বাইরে থেকে আরেকটি সেনাবাহিনী আনার প্রয়োজন নেই। চলমান সংঘাতে এ ধরনের কোনো অনুপ্রবেশের চেষ্টা হয়েছিল কি না তা নিশ্চিত না করে তিনি বলেন, সৌদি আরবের ভূখণ্ডে হুথিদের যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে দেশটির দক্ষিণ সীমান্তে সৌদি সৈন্য মোতায়েন করা হয়েছে।

মালিকি বলেন, আমাদের সীমান্তরেখার কাছাকাছি যেকোনো কিছু ধ্বংস করার জন্য সম্ভাব্য সবকিছুই আমরা করব। তিনি বলেন, অভ্যন্তরীণ সমন্বয়সংক্রান্ত সমস্যার সমাধানে ইয়েমেনি সামরিক বাহিনীর সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে সৌদি জোট।

জোটের এই মুখপাত্র বলেন, ইয়েমেন সরকার যুদ্ধক্ষেত্রে গত তিন মাসে দুবার কিছু ঘাটতি দেখা দিয়েছিল বলে স্বীকার করেছে। তবে মালিকি আশা প্রকাশ করে বলেছেন, ইয়েমেনি সেনাবাহিনী সবকিছু গুছিয়ে নেবে এবং এদিক-সেদিক ঘটে যাওয়া কৌশলগত কিংবা ছোটখাটো সব ভুল শুধরে নেবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

কাবিলার মুখে হয়তো ‘আঁর ইভা’ ডাক আর শোনা হবে না : ইভানা

যুদ্ধের অবসানে হুথিদের আলোচনায় আসার আহ্বান সৌদি জোটের

আপডেট সময় ০৬:৪৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬