ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আইন-শৃঙ্খলা অবনতির অপচেষ্টা কঠোর হাতে দমনের নির্দেশ আইজিপির Logo ৭০ শতাংশ চিকিৎসক দায়িত্বে নেই, ৮ শতাধিক কিটের হিসাবেও গরমিল Logo শিক্ষার মান কমেছে, বেড়েছে আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ ও দুর্নীতি Logo ক্যারিয়ারের দীর্ঘতম সিনেমা নিয়ে আসছেন শ্রদ্ধা কাপুর Logo সিনেমার পূর্ণিমা পেলেন থিয়েটার পদক Logo গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ Logo মিয়ানমারে বিমান হামলায় নিহত বেড়ে ৫০ Logo ২০২৮ সালে পূর্ণাঙ্গ নতুন শিক্ষাক্রম চালুর লক্ষ্য সরকারের : মাহদী আমিন Logo প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন Logo রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে : রাষ্ট্রপতি

শিক্ষার মান কমেছে, বেড়েছে আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ ও দুর্নীতি

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ও শিক্ষাবিদ ড. বদিউল আলম মজুমদার বলেন, শিক্ষাব্যবস্থায় আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ, রাজনৈতিক প্রভাব ও দুর্নীতিকে বড় সংকট। এসব কারণে শিক্ষকেরা এখন শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে নয়, বরং ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দায়বদ্ধ হয়ে পড়েছেন। এতে শিক্ষার পরিবেশ ও মান দুটিই ক্ষতিগ্রস্ত হচ্ছে।

রোববার (২৯ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ‘কেমন শিক্ষাক্রম চাই’ শীর্ষক সুধীজন সংলাপে তিনি এ কথা বলেন।

বদিউল আলম মজুমদার বলেন, শিক্ষাব্যবস্থায় আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ কমিয়ে বিকেন্দ্রীকরণ করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা ও দেখভালের ক্ষেত্রে স্থানীয় পর্যায়ের শিক্ষা-অনুরাগী ব্যক্তি ও অভিভাবকদের সম্পৃক্ততা বাড়ানো প্রয়োজন। সরকারের দায়িত্ব হবে শিক্ষার অর্থায়ন, সুযোগ সৃষ্টি ও মান নিশ্চিত করা। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের জবাবদিহি স্থানীয় পর্যায়েও থাকতে হবে।

নিজের শিক্ষকতা ও গ্রামীণ শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, একসময় গ্রামের শিক্ষার্থীরাও শহরের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে ভালো ফল করত। তাদের অনেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন, বিদেশেও উচ্চশিক্ষা ও পেশাগত ক্ষেত্রে সাফল্য পেয়েছেন। কিন্তু এখন গ্রামের শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। শহরের শিক্ষার্থীরা নানা সুযোগ-সুবিধা পেলেও দেশের বড় একটি জনগোষ্ঠীর জন্য সেই সুযোগ নেই। অনেক ক্ষেত্রে গ্রামের শিক্ষার্থীদের জন্য সামান্য কেরানির চাকরি পাওয়াও সৌভাগ্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, শিক্ষাক্রমে অনেক পরিবর্তন ও উন্নয়ন হয়েছে। নতুন জ্ঞান ও তথ্যও যুক্ত হয়েছে। কিন্তু শিক্ষার মান প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। তাই শুধু শিক্ষাক্রম পরিবর্তন করলেই হবে না, শিক্ষাদানের পদ্ধতি ও শিক্ষাব্যবস্থার পরিচালনাগত সমস্যাগুলোও পর্যালোচনা করতে হবে। শিক্ষার্থীদের জন্য এমন ভিত্তি তৈরি করতে হবে, যাতে স্কুলেই তাদের প্রয়োজনীয় পড়াশোনা শেষ হয় এবং বাড়িতে ফিরে অতিরিক্ত পড়ার চাপ বা গৃহশিক্ষকের ওপর নির্ভর করতে না হয়।

শিক্ষকদের অবস্থার কথা তুলে ধরে বদিউল আলম মজুমদার বলেন, একসময় শিক্ষকেরা শিক্ষার্থীদের ভালো ফলের জন্য আন্তরিকভাবে সহযোগিতা করতেন। এখন শিক্ষকেরা অনেকটা কর্মচারীতে পরিণত হয়েছেন। তাদের জবাবদিহি শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে না থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কেন্দ্রীভূত হয়েছে। সরকারি নানা দায়িত্ব ও কাজের বোঝা চাপানোয় অনেক সময় তাদের পাঠদানের জন্য পর্যাপ্ত সময় থাকে না।

শিক্ষাব্যবস্থায় রাজনৈতিক প্রভাবের সমালোচনা করে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক নির্দেশনা ও প্রভাব কাজ করে। বিশেষ করে গ্রামাঞ্চলে দলীয় বিবেচনায় দায়িত্ব দেওয়ার চর্চা রয়েছে। আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণের সঙ্গে রাজনৈতিক প্রভাব যুক্ত হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

শিক্ষায় দুর্নীতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, রাজনৈতিক প্রভাব ও আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণের কারণে শিক্ষাব্যবস্থার বিভিন্ন স্তরে দুর্নীতি ঢুকে পড়েছে। শিক্ষক নিয়োগ, শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণ এবং নিরীক্ষার মতো ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ রয়েছে। দুর্নীতির কারণে শুধু অর্থের অপচয় হচ্ছে না, শিক্ষার মানও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে দুর্নীতি বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে।

বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও দলীয় প্রভাবের সমালোচনা করেন বদিউল আলম মজুমদার। তিনি বলেন, যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ নিশ্চিত করতে হবে। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে অনুসন্ধান কমিটি প্রার্থীদের যোগ্যতা ও অভিজ্ঞতা যাচাই করে। বাংলাদেশেও নিয়োগপ্রক্রিয়ায় মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শিক্ষকদের মূল কাজ হওয়া উচিত জ্ঞান সৃষ্টি ও বিতরণ। দলীয় রাজনীতিতে যুক্ত হওয়া নয়।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলার সভাপতিত্বে সংলাপে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক, বুদ্ধিজীবী, চিকিৎসক, প্রকৌশলী ও শিক্ষাক্রম সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আইন-শৃঙ্খলা অবনতির অপচেষ্টা কঠোর হাতে দমনের নির্দেশ আইজিপির

শিক্ষার মান কমেছে, বেড়েছে আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ ও দুর্নীতি

আপডেট সময় ০৬:০৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬