ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুক্তরাজ্য ও ফ্রান্সের প্রেসিডেন্টকে বিরোধীদলীয় নেতার চিঠি Logo শতাধিক পিঠার পসরা নিয়ে মিরপুরে এভেরোজের শীত উৎসব Logo বিজয় মাসের সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানের বদলে নয়াপল্টনে করবে বিএনপি Logo নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, তাৎক্ষণিক নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা Logo মাদারীপুর ও ফরিদপুরে সরানো হলো গোপালগঞ্জের ৫ কেন্দ্রের পরীক্ষা Logo রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪৪২, বিস্ফোরক উদ্ধার Logo আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে: তথ্য প্রতিমন্ত্রী Logo শেখ হাসিনা ১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন: রাশেদ খাঁন Logo এক বছরে দেশে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ, অর্ধেকই সমকামী Logo জিয়াউল আহসানের পক্ষে আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন চলছে

বিজয় মাসের সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানের বদলে নয়াপল্টনে করবে বিএনপি

সোহরাওয়ার্দী উদ্যানে উন্নয়নকাজ চলায় মহান বিজয়ের মাস ডিসেম্বরের কর্মসূচির উদ্বোধনী সমাবেশের স্থান পরিবর্তন করেছে বিএনপি। আগামী ১ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশের মঞ্চ তৈরি করা হবে পল্টন কমিউনিটি সেন্টারের সামনে।

রোববার (২৯ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, শুক্রবার বিএনপির পক্ষ থেকে উদ্বোধনী সমাবেশের স্থান হিসেবে সোহরাওয়ার্দী উদ্যান ঘোষণা করা হয়েছিল। তবে সেখানে উন্নয়নকাজ ও উদ্যানের বিন্যাস পরিবর্তনের কাজ চলমান থাকায় সমাবেশ আয়োজন সম্ভব হচ্ছে না। এ কারণে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনের সড়কে সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, পল্টন কমিউনিটি সেন্টারের সামনে সমাবেশের মঞ্চ তৈরি করা হবে। মঞ্চের মুখ থাকবে পশ্চিম দিকে, অর্থাৎ বিজয়নগরের দিকে।

বিজয় মাসের কর্মসূচি যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে পালনের নির্দেশনা দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য দেবেন বলে জানান রিজভী।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্য ও ফ্রান্সের প্রেসিডেন্টকে বিরোধীদলীয় নেতার চিঠি

বিজয় মাসের সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানের বদলে নয়াপল্টনে করবে বিএনপি

আপডেট সময় ০১:২৫:২৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬