ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুক্তরাজ্য ও ফ্রান্সের প্রেসিডেন্টকে বিরোধীদলীয় নেতার চিঠি Logo শতাধিক পিঠার পসরা নিয়ে মিরপুরে এভেরোজের শীত উৎসব Logo বিজয় মাসের সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানের বদলে নয়াপল্টনে করবে বিএনপি Logo নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, তাৎক্ষণিক নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা Logo মাদারীপুর ও ফরিদপুরে সরানো হলো গোপালগঞ্জের ৫ কেন্দ্রের পরীক্ষা Logo রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪৪২, বিস্ফোরক উদ্ধার Logo আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে: তথ্য প্রতিমন্ত্রী Logo শেখ হাসিনা ১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন: রাশেদ খাঁন Logo এক বছরে দেশে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ, অর্ধেকই সমকামী Logo জিয়াউল আহসানের পক্ষে আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন চলছে

নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, তাৎক্ষণিক নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা

য়াখালীর বেগমগঞ্জে চৌমুহনী পৌরসভা গেটের সামনে যাত্রীবিহীন অবস্থায় দাঁড়িয়ে থাকা একটি বাসে পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

নোয়াখালীর বেগমগঞ্জে চৌমুহনী পৌরসভা গেটের সামনে যাত্রীবিহীন অবস্থায় দাঁড়িয়ে থাকা একটি বাসে পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। তবে পুলিশ বলছে, ঘটনাস্থলে অগ্নিসংযোগের কোনো আলামতও পাওয়া যায়নি।

শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করার উদ্দেশ্যে সংগঠনটির অজ্ঞাতপরিচয় ৩-৪ জন ব্যক্তি বাসটিতে আগুন ধরিয়ে দেন। এ সময় তারা ঘটনার ভিডিও ধারণ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে স্থানীয় পৌরসভার পাহারাদার, বাসচালকসহ উপস্থিত ব্যক্তিরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এতে বাসটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরে বাসটি চৌমুহনী বাজারের দিকে চলে যায়।

খবর পেয়ে বেগমগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে অগ্নিসংযোগের কোনো আলামতও পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুবুল কবির বলেন, বাসে আগুন দেওয়ার কোনো ঘটনা ঘটেনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্য ও ফ্রান্সের প্রেসিডেন্টকে বিরোধীদলীয় নেতার চিঠি

নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, তাৎক্ষণিক নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা

আপডেট সময় ০১:২৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬