ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শেখ হাসিনা ১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন: রাশেদ খাঁন Logo এক বছরে দেশে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ, অর্ধেকই সমকামী Logo জিয়াউল আহসানের পক্ষে আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন চলছে Logo পাবনায় বালুবোঝাই ট্রাকচাপায় নিহত ২ Logo সাভার-আশুলিয়ায় ২ বাসে আগুন, পুলিশ ছাউনিতে পেট্রলবোমা নিক্ষেপ Logo দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিকভাবেই চলছে Logo সমাবেশে ভেন্যু পরিবর্তন করে নয়াপল্টনে আনলো বিএনপি Logo রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি Logo অতিরিক্ত চিনি খাওয়া কমিয়ে কি ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব? Logo বাস ও অটোরিকশা শ্রমিকদের দ্বন্দ্ব, নওগাঁর সব রুটে বাস চলাচল বন্ধ

পাবনায় বালুবোঝাই ট্রাকচাপায় নিহত ২

পাবনার চাটমোহরে বালুবোঝাই ট্রাকচাপায় ব্যাটারিচালিত ভ্যানের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। রোববার (২৯ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের শুকুরভাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ভ্যানচালক আব্দুল মমিন (৩০) এবং একই উপজেলার মহেলা গ্রামের ইয়াসিন আলীর ছেলে কৃষক নজরুল হোসেন (৭০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কয়েকজন কৃষিপণ্য নিয়ে ব্যাটারিচালিত ভ্যানে করে চাটমোহর রেলবাজারের অমৃতকুণ্ডা হাটে যাচ্ছিলেন। পথে ভাদড়া বাইপাস এলাকায় পৌঁছালে ভ্যানটির শ্যাফট ভেঙে যায়। এ সময় পেছন থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক আব্দুল মমিন ও কৃষক নজরুল হোসেনের মৃত্যু হয়। আহত হন আরও দুইজন।

চাটমোহর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় জড়িত ট্রাক ও ক্ষতিগ্রস্ত ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনা ১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন: রাশেদ খাঁন

পাবনায় বালুবোঝাই ট্রাকচাপায় নিহত ২

আপডেট সময় ১২:৪৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬